Jahirul Hasan
প্রকাশ : Nov 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। 

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তিতে আজ রবিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ। কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক' লাভ করেন। এছাড়া, মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক' এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে 'শের-ই-বাংলা পদক লাভ করেন। 

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে, মহান স্বাধীনতা যুদ্ধেঅংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীরঅগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

1

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বর

2

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

3

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন

4

বলে থুতু ব্যবহারের অনুমতি ফিরিয়ে আনার দাবি গিলের, আইসিসির না

5

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস

6

এক বছরেই শেষ পগবার মোনাকো অধ্যায়, আবারও তিনি ফ্রি এজেন্ট!

7

হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভ

8

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

9

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্

10

বি‌রোাধী দ‌লের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী

11

দুই তলাবিশিষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বানিয়েছে উ. কোরিয়

12

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসে

13

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

14

সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না আনচেলত্তি, লক্ষ্য তারুণ্যনির্ভর

15

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

16

৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেনকে থামাতে প্রস্তুত ইংল্যান্ড

17

কুমিল্লায় খুব শীঘ্রই বিকেএসপি প্রতিষ্ঠিত হবে: ক্রীড়া প্রতিমন

18

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

20