Jahirul Hasan
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপে’ কড়া কথা ‍শোনালেন ওয়াহ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কড়া কথা শুনিয়ে দিলেন স্টিভ ওয়াহ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ফরম্যাটে সম্প্রতি পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেট সংস্থা। তাদের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আগামী বছরের বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এই আসর শুরুতে ১৪ দলের হওয়ার কথা ছিল। কিন্তু পরে আইসিসি এই ইভেন্ট ছোট করে ১২ দলকে নিয়ে আয়োজনের ঘোষণা দিয়েছে। র‌্যাঙ্কিংয়ের ১২, ১৩ ও ১৪তম দল বাছাইপর্ব খেলবে, সেখান থেকে একটি দল উঠবে মূল পর্বে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাছাইপর্বের ফরম্যাটে পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়াহকে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের মতো সহযোগী দেশগুলোর সমালোচনার পর তিনিও আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ওয়াহ একে আইসিসির ‘পশ্চাৎপদ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করা ফিফাকে দেখে শেখার অনুরোধ তার। তিনি বলেছেন, ‘এটা একটা পশ্চাৎপদ পদক্ষেপ, ওয়ানডে বিশ্বকাপ ১৪ দল থেকে কমে গেল ১২ দলে। আমি এর পেছনের যুক্তিটা বুঝতে পারছি না। ফিফার দিকে তাকান, তারা ফুটবল বিশ্বকাপের শেষ আসরে ৩২ থেকে ৪৮ দলের করেছে। অথচ ক্রিকেটে আমরা ভিন্ন পথে হাঁটছি।’

দুইবারের বিশ্বকাপ জয়ী বললেন, ‘আমরা যদি খেলাটিকে একটি বৈশ্বিক রূপ দিতে চাই, তবে আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে এবং অন্যান্য দলকে উৎসাহিত করতে হবে। আর উন্নতি করার একমাত্র উপায় হলো আরও বেশি প্রতিযোগিতা এবং আরও শক্তিশালী দলগুলোর সাথে খেলা।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

1

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

2

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

3

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত প্র

4

চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

5

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

6

নড়িয়ায় হাজী ওমর আলী মৃধা স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাই

7

বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি ম

8

সম্পত্তির অধিকার রক্ষার আইন নিয়ে জামায়াতের সমালোচনার জবাব চি

9

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

10

উড়ন্ত বিমানে ল্যাপটপে আগুন, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

11

‘সন্ত্রাসী পরিবেশে’ কাজ করা অসম্ভব, সংসদে এমপি মুজিবুরের অভি

12

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

13

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

14

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

15

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

16

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

17

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

18

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

19

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

20