Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

ইউরোপজুড়ে অব্যাহত নিরাপত্তা ঝুঁকির মুখে সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে পোল্যান্ড। এর আওতায় নিজেদের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটি।

শুক্রবার (১৪ আগস্ট) সম্প্রচারমাধ্যম টিভিপি ওয়ার্ল্ড জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক পরিসংখ্যানে দেশটির সামরিক বাহিনীতে বর্তমানে ২ লাখ ২০ হাজারেরও বেশি সক্রিয় সদস্য রয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৬ হাজার পেশাদার সেনা এবং ৪০ হাজার সদস্য ‘টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস’ বা আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর অন্তর্ভুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৯ সালের মধ্যে পোল্যান্ড ৫ লাখ সদস্যের একটি সামরিক বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এই বাহিনীর কাঠামোয় থাকবে প্রায় ২ লাখ ৫০ হাজার সক্রিয় সেনা, ৫০ হাজার আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং ২ লাখ রিজার্ভ বা সংরক্ষিত বাহিনীর সদস্য রাখা হবে।

নিয়োগ ও সামরিক প্রশিক্ষণের কার্যক্রম জোরদার করার ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত সক্রিয় সেনাসদস্যের সংখ্যা প্রায় ৫ হাজার বেড়েছে বলে জানা গেছে। এই উদ্যোগগুলোর মধ্যে সামরিক শিক্ষা কার্যক্রম এবং সাধারণ নাগরিকদের জন্য একদিনের প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সরকার দেশজুড়ে ‘অলওয়েজ রেডি’ বা 'সর্বদা প্রস্তুত' কর্মসূচির মাধ্যমে নাগরিকদের প্রস্তুতিও জোরদার করার লক্ষ্য নিয়েছে। কর্মসূচিটি ২০২৫ সালের শেষের দিকে চালু করা হয় এবং ২০২৬ সালে এর পরিধি বাড়ানো হয়। এই কর্মসূচির আওতায় প্রাথমিক চিকিৎসা, টিকে থাকার কৌশল (সারভাইভাল স্কিলস), জরুরি পরিস্থিতিতে সাড়া প্রদান এবং সাইবার নিরাপত্তার বিষয়ে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণের সুযোগ রাখা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

1

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

2

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান অ্

3

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

4

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

5

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম!

6

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

7

দুর্যোগ মোকাবিলায় নিরাপত্তাকর্মীদের ভাতা বাড়াচ্ছে নেপাল

8

ইউরোপেই থাকছেন সালাহ

9

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

10

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

11

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

12

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

13

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

14

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

15

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

16

শরীয়তপুর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য: চরম

17

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

18

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

19

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

20