Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত

​পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিকৃত, তা তারা দেশে-বিদেশে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহ্দী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে এবং বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা, সংসদ সদস্যরা এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার আজও কোনো পরিবর্তন হয়নি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের বিষয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজও বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথা উল্লেখ করে মাহ্দী আমিন আরও বলেন, আমরা দেখছি অনেক জায়গায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

1

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

2

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : তথ্য প্রতিমন্

3

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

4

এমবাপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন জিদান

5

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

6

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ

7

ব্যাংক খাত পুনর্গঠন জরুরি : রিজভী

8

নতুন হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

9

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

10

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

11

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

12

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

13

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

14

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

15

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

16

মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন

17

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

18

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্

19

কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সামরিক অভিযানের ইঙ্গিত ট

20