Jahirul Hasan
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। আজ মঙ্গলবার এ হামলা পরিচালনা করা হয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানি আকাশসীমায় বারবার মার্কিন অনুপ্রবেশের প্রতিশোধ নিতে আইআরজিসির সামরিক ড্রোনগুলো বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর একটি রাডার সিস্টেমকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ পরিচালনা করেছে।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে আইআরজিসির পক্ষ থেকে আরও বরা হয়েছে, ইরানি আকাশসীমার ক্রমাগত লঙ্ঘন এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোর ব্যবহার ‘বিনা জবাবে পার পাবে না’।

আইআরজিসির এই হামলা এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য দেয়নি বাহরাইনের সরকার কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী।

এদিকে, আইআরজিসির এই বিবৃতি প্রদানের কিছুক্ষণ আগেই বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করা হয় এবং নাগরিকদের শান্ত থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও সরকারি নির্দেশনার হালনাগাদ অবস্থা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

গত ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) এক বিবৃতিতে বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছয়টি সামরিক ড্রোন নিক্ষেপের দাবি করেছিল আইআরজিসি।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, মার্কিন বাহিনী ইরানের দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং দেশটির শীর্ষ মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তাহলে তেহরানও তার সমুচিত জবাব দেবে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি এক্সে পোস্ট করা এক বার্তায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন ঘালিবাফ। সেই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের কিছু বাঁধ হয়তো কেবল কৃষি সেচ ও বিদ্যুৎ উৎপাদনের জন্যই নয়, বরং ভূগর্ভস্থ সামরিক স্থাপনাগুলোকে সহায়তা করার উদ্দেশ্যেও নির্মাণ করা হয়ে থাকতে পারে।

এক্সবার্তায় ইরানি পার্লামেন্টের স্পিকার লিখেছেন, “বেসামরিক অবকাঠামোর ওপর পরবর্তী হামলার প্রস্তুতি হিসেবে তাদের তথাকথিত ‘বিশেষজ্ঞরা’ নিউ ইয়র্ক টাইমসকে বলছেন—‘ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি থাকা বাঁধগুলো দ্বৈত ব্যবহারের (সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহৃত) উপযোগী’।”

“বেশ ভালো কথা। এখন থেকে নতুন নিয়ম হলো—যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কোনো ঘাঁটির কাছাকাছি থাকা যেকোনো বাঁধ, বন্দর বা বিদ্যুৎ কেন্দ্রকেও 'দ্বৈত ব্যবহারের' উপযোগী বলে গণ্য করা হবে। আমরা আপনাদের এই যুক্তিটি সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করব।”

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আর

1

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

2

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

3

এবার সংবাদ সম্মেলনে মুখ খুললেন স্বয়ং জেমস

4

ইউরোপেই থাকছেন সালাহ

5

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

6

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

7

পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্

8

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

9

যুক্তরাষ্ট্রে স্থায়ী হলেন মৌসুমী

10

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

11

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই : তথ

12

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি

13

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়

14

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

15

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

16

বেরোবি নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ

17

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

18

ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম

19

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

20