Jahirul Hasan
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে: হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যেখানে দুই ইনিংসেই ব্যর্থতার পরিচয় দেন দলের ব্যাটাররা। বিশেষ করে তাওহীদ হৃদয় ও তানজিদ তামিম আউট হন বাজেভাবে। এর মাঝেই আলোচনার কেন্দ্রে ছিল দুই ইনিংসেই একইভাবে হৃদয়ের উইকেট বিলিয়ে দেওয়ার ধরন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংস শেষে জানিয়েছিলেন হৃদয় ফিরবে শক্তভাবে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৪২ রানের অপ্রতিরোধ্য খেলা খেলে সব সমালোচনার জবাব দেন হৃদয়। চতুর্থ দিন শেষে আজ রোববার সংবাদ সম্মেলনে এসে হৃদয় জানান সমালোচনা থাকবেই।

তিনি বলেন, ‘কোনো পেশাতেই সমালোচনা থাকবে। ভালো করলে আপনারাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলেন। খারাপ করলে আপনারাই বলবেন- এটাই স্বাভাবিক। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে।’

পরে সেঞ্চুরি নিয়ে হৃদয় বলেন, ‘এটা আমার রিজিকে ছিল। কাকে ছাড়িয়ে যাচ্ছি সেই চিন্তা করিনি। আমার চিন্তা ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি সেট হয়েছিলাম, দিন ভালো ছিল, আর বল ব্যাটে লাগছিল। আলহামদুলিল্লাহ্, আল্লাহর কাছে শুকরিয়া যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

1

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

2

শ্রীনগর বাড়ৈখালীতে চেয়ারম্যান প্রার্থী বাবুল খন্দকারের ১৩ টি

3

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

4

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

5

হজের নিবন্ধন সুষ্ঠুভাবে করতে সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছ

6

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

7

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

8

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

9

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

10

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

11

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে মেলবোর্নে

12

সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধা

13

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

14

শেষবার আর্জেন্টিনার জার্সি পরতে দেশে মেসি

15

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

16

ইউরোপেই থাকছেন সালাহ

17

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

18

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

19

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

20