মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেদরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী এম.এ. কাইয়ুম চুন্নু মুন্সী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপম চক্রবর্তী, উপজেলা আবাসিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপজেলা চোকদার কান্দি খাল-পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মোস্তাক আহম্মেদ মাসুম বালা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. আসলাম মাঝি এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।