Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের


ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ফ্রি ট্রান্সফারে হারাতে চায় না রিয়াল মাদ্রিদ। তাতে লাভের চেয়ে লোকসানই হবে বেশি। আর এই সুযোগে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন আর্সেনাল কোমর বেঁধে নেমেছে তাকে নিতে।

আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে রিয়াল। এই দলবদলের প্রভাবে তৈরি হয়েছে নতুন অধ্যায়। আর্সেনাল ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালানোর উদ্যোগ নিয়েছে। 

দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। দুই ক্লাবের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক আলাপ হয়নি। কিন্তু প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিনিকে নেওয়ার লক্ষ্যকে প্রধান অগ্রাধিকার করেছে গানাররা। 

দিয়োমান্দেকে দলে নেওয়ায় রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ অন্ধকার। দুজনেই খেলেন একই পজিশনে, বাম উইংয়ে। যদিও দিয়োমান্দে ডান উইংয়েও খেলতে পারেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ভিনির সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না মাদ্রিদ। আগামী বছর জুনে শেষ হবে তার বর্তমান চুক্তির মেয়াদ। এর মধ্যে বেচে না দিলে ভিনিসিয়ুসকে বিনামূল্যে হারাতে হবে।

চুক্তি নবায়ন নিয়ে রিয়াল ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মধ্যে এক ধরনের যুদ্ধ চলে আসছে। যদিও তাদের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। কিন্তু চুক্তি নবায়নের ব্যাপারে গত কয়েক মাস ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছে। 

এএস এক প্রতিবেদনে জায়েছে, সোমবার ভালদেবেবাসে ফিরবেন ভিনিসিয়ুস। ছুটি কাটিয়ে ফিরেই চুক্তি নবায়নের ব্যাপারে আলোচনা শুরু করবেন। ফলাফল যে ইতিবাচক হবে না, সেটা বুঝতে পেরে আর্সেনাল পাশার দান চেলেছে। তারা জানে, রিয়াল তাদের সবচেয়ে বড় তারকাকে ফ্রিতে হারাতে চায় না!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

1

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

2

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

3

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

4

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

5

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

6

জাকারবার্গকে তিনদিনের আলটিমেটাম ভারতের

7

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

8

শিগগিরই চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান

9

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

10

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

11

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

12

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

13

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

14

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

15

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

16

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

17

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

18

জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান

19

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

20