Jahirul Hasan
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ এবার আনুষ্ঠানিক সভা বা কার্যালয়ে নয়, নাগরিকের ঘরে গিয়ে চায়ের আড্ডায় শুনলেন এলাকার মানুষের নানা সমস্যা, প্রত্যাশা ও পরামর্শের কথা। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগের অংশ হিসেবে বুধবার ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার এক নাগরিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

এ সময় এলাকার নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নাগরিকদের তুলে ধরা সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধি হিসেবে শুধু সংসদে বক্তব্য দেওয়া কিংবা কার্যালয়ে বসে মানুষের কথা শোনাই যথেষ্ট নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন ও বাস্তব সমস্যাগুলো কাছ থেকে দেখতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের জনগণের জন্য ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগ নেওয়া হয়েছে। 

বসিলা ও মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে। এতে এলাকায় পুলিশের উপস্থিতি ও সক্ষমতা আরও বাড়বে।

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অপরাধীরা ঢাকা-১৩ এলাকায় এসে অপরাধ সংঘটনের পর দ্রুত ফিরে যাওয়ার প্রবণতা ঠেকাতে বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে। 

ববি হাজ্জাজ বলেন, ঢাকা-১৩-কে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলাই বড় লক্ষ্য। এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যেখানে মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারবেন এবং মোহাম্মদপুরে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বা

1

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

2

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

3

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

4

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

5

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

6

সেনা পাহারায় আল-আকসায় ইসরায়েলিদের ঢল

7

বাংলাদেশ সফরে মালয়েশিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশের জামাই’

8

২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘো

9

ট্রাম্পের নীতির ধাক্কা মার্কিন শিক্ষাখাতে, কানাডায় যাচ্ছেন ন

10

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

11

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

12

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

13

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

14

গাজায় হত্যা চালিয়ে যেতে হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

15

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

16

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

17

স্বস্তির খবর পেল ভারত

18

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

19

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

20