Jahirul Hasan
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিতের দীর্ঘায়ু কামনায় যা করলেন স্ত্রী মোহনা

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ পর্দায় নিজের উপস্থিতি দিয়ে সবসময় দর্শক মাতিয়ে রাখলেও ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আলোর আড়ালে রাখতে পছন্দ করেন। স্ত্রী মোহনা ও দুই সন্তানকে নিয়ে খুব একটা প্রকাশ্যে সচরাচর দেখা যায় না তাকে। তবে বিশেষ বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করে নেন অভিনেতা বা তার স্ত্রী। এবার করওয়া চৌথ উপলক্ষে তেমনই একটি বিশেষ দৃশ্য সামনে এসেছে। স্বামীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের মঙ্গল কামনায় ব্রত পালন করেছেন মোহনা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে করওয়া চৌথের একটি ভিডিও পোস্ট করেন জিৎ-পত্নী। লাল সালোয়ারে সেজে এবং ওড়নায় মাথা ঢেকে তাকে এই ব্রতের সমস্ত নিয়ম নিখুঁতভাবে পালন করতে দেখা যায়। হাতে পূজোর থালা নিয়ে প্রথমে চাঁদের উদ্দেশে জল অর্পণ করেন মোহনা। এরপর ফুল দিয়ে পূজা সম্পন্ন করার পর চালুনির মধ্যে প্রদীপ রেখে চাঁদ দর্শন করেন তিনি। সবশেষে সেই চালুনির মধ্য দিয়েই স্বামী জিতের মুখ দেখেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা দিক আড়ালে রাখলেও উৎসবের এই বিশেষ দিনের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতার স্ত্রী।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে একবার নিজেই মুখ খুলেছিলেন জিৎ। রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে তাদের দাম্পত্যের সমীকরণ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছিলেন যে, প্রথম আলাপের সময় তিনি মোহনার কাছে জানতে চেয়েছিলেন একজন জীবনসঙ্গীর মধ্যে ঠিক কী কী গুণ থাকা উচিত বলে তিনি মনে করেন। মোহনা তখন নিজের পছন্দের কিছু বিষয় জানিয়েছিলেন। পাল্টা জিৎকে একই প্রশ্ন করা হলে অভিনেতা জবাব দিয়েছিলেন যে, তার একটাই মাত্র চাওয়া—স্ত্রী যেন তাকে ভালোবাসেন। সেই ভালোবাসাটুকু থাকলেই বাকি সবকিছু সহজেই মানিয়ে নেওয়া সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ ও মোহনার সংসারে আসে তাদের প্রথম সন্তান কন্যা নবন্যা। এর প্রায় এক দশক পর, ২০২৩ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন মোহনা। এই পুত্রসন্তানের নাম রাখা হয়েছে রোনভ। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ সুখের সংসার করছেন এই অভিনেতা।

কাজের ক্ষেত্রে, জিৎকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমায়। স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনেতাকে মোট নয়টি ভিন্ন ভিন্ন লুকে দেখতে পেয়েছিলেন দর্শকরা। মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলের অন্যতম সদস্য অনন্ত সিংহের জীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছিল এই ছবিতে। প্রেক্ষাগৃহে ছবিটি টানা ৪২ দিনেরও বেশি সময় ধরে প্রদর্শিত হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির বক্স অফিস আয় প্রায় আড়াই কোটি থেকে তিন কোটি কুড়ি লাখ টাকার মতো হয়েছিল। ছবিতে জিতের অনবদ্য অভিনয়ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

সূত্র: দ্য ওয়াল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের কবরের পাশে নাহিদ ও তার স্ত্রী-সন্তানদের দাফন

1

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

2

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

3

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

4

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

5

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে : তথ্যমন্ত্রী

6

আকস্মিক বন্যায় নেপালের পাশাপাশি চীনের তিব্বতেও ভয়াবহ বিপর্যয়

7

হাই পারফরম্যান্সে ভারতের মডেল অনুসরণ করতে চায় বিসিবি

8

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

9

বাব আল-মান্দেবে সংঘর্ষ, ৪৭ পাকিস্তানিসহ সৌদি জোটের ৮৫ সেনা আ

10

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

11

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

12

বিশ্বকাপ খেলতে কোহলি-রোহিতকে ২ শর্ত দিলেন বিসিসিআই সভাপতি

13

ম্যানসিটি সমর্থকদের আবারও মাঠে ‘কলা’ নিয়ে আসতে বললেন কোচ

14

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

15

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

16

পর্তুগালে ডিজেলের দামে রেকর্ড, স্পেনে ভিড়

17

৯ গোলের লজ্জা ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

19

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

20