Jahirul Hasan
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে মিসাইল ছুড়ল হুথিরা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইয়েমেনি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এডেনে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটি অবস্থিত। সানা দেশটির রাজধানী হলেও ইয়েমিন সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে থাকে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় দুই গার্ড নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সরকারের মন্ত্রিসভার সব মন্ত্রী অক্ষত আছেন।

তিনি জানিয়েছেন, হুথিরা হামলা চালালেও তারা এডেন ছেড়ে যাবেন না।

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি আল-মাশিক নামে পরিচিত। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে জানতে পারেন প্রেসিডেন্টের প্রাসাদকে মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সকে সরকারি একটি সূত্র জানিয়েছেন, হুথিরা এ হামলায় একাধিক মিসাইল ব্যবহার করেছে।
রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল চলতি মাসেই অন্তত ২০ বার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এই তথ্য জানিয়েছে।

ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পরিবহন কেন্দ্র ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। হামলার বিবরণ তুলে ধরে রিয়াদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, তেল সুবিধা ও অবকাঠামোসহ বেসামরিক নাগরিক এবং সাধারণ অবকাঠামো লক্ষ্য করে চালানো সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড হুথিদের অবিলম্বে বন্ধ করতে হবে।

এদিকে, সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, দুই পক্ষের মাঝে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে গত কয়েক সপ্তাহে ইয়েমেনের হুথিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে গোষ্ঠীটি ওমানে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া, আলজাজিরা, রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

1

ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্

2

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

3

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

4

ইউরোপেই থাকছেন সালাহ

5

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

6

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

7

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

8

বেসরকারিভাবে ডেঙ্গুর টিকা আনার রাস্তা খুলে দিন, সরকারকে শফিক

9

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের পরিচ্ছন্নতা অভ

10

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

11

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

12

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

13

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

14

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

15

যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘বিভক্ত’ করবে: জেলেনস্কি

16

মেসি চলে গেলে ‘বিশাল শূন্যতা’ তৈরি হবে: মার্তিনেজ

17

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

18

অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে যে লক্ষ্যের কথা জানালেন সিমন্স

19

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

20