Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রিদ ক্লাবে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ান


অবশেষে কাং-ইন লি অ্যাতলেটিকো মাদ্রিদে। এই চুক্তি ‘আগামীকাল হবে, আগামীকাল হবে’ করে করে দুই সপ্তাহ কেটে গেছে। মনে হচ্ছিল, সেই ‘আগামীকাল’ হয়তো কখনো আসবে না।

শনিবার এলো আকাঙ্ক্ষিত ঘোষণা। অ্যাতলেটিকো প্রথমবার কোনো দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল। পিএসজির সঙ্গে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডিয়েগো সিমিওনের স্কোয়াডে যোগ দিচ্ছেন কাং-ইন। 

২৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। ২০২৩ সালে মায়োর্কা থেকে দলবদল করে পিএসজিতে তিন মৌসুম কাটান কাং-ইন। আন্তোয়ান গ্রিয়েজম্যানের সাত নম্বর জার্সি পরবেন তিনি।

২০১৯ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল্ডেন বল জেতা কাং-ইন বাঁ পায়ের অসাধারণ কাজ জানেন। তার কৌশলগত দক্ষতা, স্ট্রাইকিংয়ের সামর্থ্য ও ড্রিবলিংয়ের শক্তি দিয়ে ইউরোপে নজর কেড়েছেন তিনি।

কাং-ইন দারুণ সম্ভাবনাময়ী একজন খেলোয়াড়। কিন্তু পিএসজিতে যোগ দিয়ে খেলার সময়ের অভাবে তার পূর্ণ বিকাশ ঘটেনি। এখন তিনি অ্যাতলেটিকোতে নিজের সম্ভাবনা দেখানোর আশা করতে পারে, যেখানে ডান প্রান্তে কিছুটা ঘাটতি রয়েছে। দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার বিপরীত উইংয়ে ইনসাইড ফরোয়ার্ড হিসেবে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। এই পজিশনে তিনি গোলের সুযোগ তৈরি করতে পারবেন এবং পাসও দিতে পারবেন। এছাড়া তিন জনের মিডফিল্ডের সামনে হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও নিজেকে মানিয়ে নিতে পারেন।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও কাং-ইন দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেছেন। চেক রিপাবলিকের বিপক্ষে হোয়াং ইন-বিয়োমের প্রথম গোলটি তার বানিয়ে দেওয়া। দল গ্রুপ পর্ব পার করতে না পারলেও নতুন অ্যাতলেটিকো খেলোয়াড় তিন ম্যাচেই নজর কেড়েছেন। নতুন মৌসুমের তৃতীয় চুক্তি হলেন তিনি। এর আগে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ফুলব্যাক অ্যালেক্স গ্রিমালদো (টুর্নামেন্টে এক মিনিটও খেলেননি) ও ড্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মররটেন হুলমান্দকে দলে টেনেছে মাদ্রিদ ক্লাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

1

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

2

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

3

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

4

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

5

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

6

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

7

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

8

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

9

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

10

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

11

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

12

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

13

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

14

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

15

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

16

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

17

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

18

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

19

নিষেধাজ্ঞা শেষে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক

20