২৬ অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী সারাদেশে পালিত হয়েছে। সোমবার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর এলডিপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এলডিপির প্রেসিডেন্ট ড.কর্নেল অলি আহমদ বীর বিক্রম দলীয় পতাকা এবং দলীয় মূলনীতিসহ বিগত দিনের রাজনৈতিক পেক্ষাপটসহ বর্তমান পেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনা আমরা দেশের জনগণের কল্যানে রাজনীতি করি। ২০০৮ সালে, ২০১৪ সালে, ২০১৮ সালে এবং ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা অনেক প্রলোভন দিয়েছে আমরা ক্ষমতার লোভ করি নাই। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিএনপির সাথে রাজপথে ছিলাম। কিন্তু নির্বাচনের আগে বিএনপি আমাদের সাথে যোগাযোগ করে নাই। সুতরাং আমরা ক্ষমতার জন্য লালায়িত না।
এদিকে কুরআন তেলওয়াত, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরবর্তীতে কেক কেটে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নেতাকর্মীরা উদযাপন করেন।উল্লেখ্য ২০০৬ সালে ২৬ অক্টোবরে দলটি প্রতিষ্ঠিত হয় যার নিবন্ধন নং ০০১। প্রতিষ্ঠাকালীন সময়ে ৩২ জন এমপি মন্ত্রী নিয়ে দল গঠন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড.নেয়ামূল বশির,ড.আওরঙ্গজেব বেলাল,ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যাপিকা কারিমা খাতুনসহ প্রমূখ।