Jahirul Hasan
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কিশোর গ্যাংয়ের নারকীয় তাণ্ডব: বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫


শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের ভেদরগঞ্জে এক দুঃসাহসিক ও বর্বর হামলার ঘটনা ঘটিয়েছে একটি কিশোর গ্যাং। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর কোড়ালতলী এলাকায় এই তাণ্ডব চালানো হয়। স্থানীয়  কিশোর গ্যাং লিডার মারুফ ও সাজ্জাদের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি  দল দেশিয় অস্ত্র সহ মোঃ আলী পেদার বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের ৫ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

অভিযুক্ত মারুফ একই গ্রামের আলম চান উকিলের ছেলে এবং সাজ্জাদ ওলিউল্লাহ হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী মোঃ আলী পেদার অভিযোগ, তারা উভয়েই মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার মূল সূত্রপাত ঘটে গত ২৩ অক্টোবর। ওইদিন আসলাম পেদা নামের এক যুবক মারুফের বাড়ির কাছের একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। এ সময় কিশোর গ্যাংয়ের হোতা মারুফ ও সাজ্জাদ দলবল নিয়ে এসে সেখানে তাকে সিগারেট খেতে নিষেধ করে এবং এক পর্যায়ে আসলামকে বেদম মারধর করে।
সাজ্জাদের পরিবারের দাবি, ব্রিজের ওপর মারধরের জেরে পরের দিন (২৪ অক্টোবর) দুপুরে মারুফ যখন আসলামদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন আসলাম তাকে পাল্টা মারধর করেন। এই খবর পেয়ে মারুফ ও সাজ্জাদ তাৎক্ষণিকভাবে দলবল নিয়ে এসে আসলামের বৃদ্ধ বাবা মোঃ আলী পেদাকে পিটিয়ে আহত করে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষই ভেদরগঞ্জ থানায় পাল্টা-পাল্টি লিখিত অভিযোগ দায়ের করে।
 
থানায় অভিযোগ দায়েরের পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ২৪ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মারুফ ও সাজ্জাদ তাদের গ্যাংয়ের ৩০-৩৫ জন  সদস্য নিয়ে হঠাৎ মোঃ আলী পেদার বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা মোঃ আলী পেদার দুটি বসতঘরে ঢুকে রামদা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক ভাঙচুর শুরু করে। ঘরের ভেতরের আলমারি ও মূল্যবান আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়।
এ সময় বাধা দিতে গেলে ঘরে থাকা নারী ও বৃদ্ধদের ওপর নারকীয় হামলা চালায় তারা। কিশোর গ্যাংয়ের এই বর্বর হামলায় গুরুতর আহত হন মোঃ আলী পেদা (৬৫) আসলামের বৃদ্ধ পিতা,মনোয়ারা বেগম (৬৫),কামরুন নাহার (৩৮),জুমুর (৩৮) তিনি একজন অন্তঃসত্ত্বা নারী
,আসলাম (২২) যার ওপর প্রথম হামলা হয়েছিল
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভাঙচুর ও মারধরের এক পর্যায়ে হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আহতদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এই ন্যাক্কারজনক হামলার পর থেকে চর কোড়ালতলী এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই মাদকসেবী কিশোর গ্যাংয়ের প্রধান মারুফ, সাজ্জাদসহ হামলায় জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

1

রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে লা লিগা

2

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রম

3

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

4

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদ

5

বাবরই থাকছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক, ট্রিপল সেঞ্চুরিতে ফি

6

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

7

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

8

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

9

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

10

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্স

11

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

12

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাত

13

অক্টোবরের শুরুতে ইরানে হামলা চালাতে চেয়েছিলেন নেতানিয়াহু, ব

14

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

15

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

16

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

17

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

18

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

19

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

20