Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান


হরমুজ প্রণালী বন্ধ থাকার পেছনে ইরান ও ওমানের মধ্যে কোনো মতবিরোধ দায়ী নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাঘাই বলেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে একটি নির্দিষ্ট রুটে সমঝোতা প্রয়োজন। তবে শুধু এ ধরনের সমঝোতাই প্রণালী পুনরায় চালুর জন্য যথেষ্ট নয়।

তিনি বলেন,‘ইরান ও ওমানের মধ্যে মতপার্থক্যের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়নি। গত বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের কারণেই এই অঞ্চলে সংকট তৈরি হয়েছে।’

বাঘাই জানান, হরমুজ প্রণালী দিয়ে সাময়িকভাবে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করতে ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে গত ৭ থেকে ৮ দিন ধরে এ বিষয়ে আলোচনা চলছে এবং এতে কিছু অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

ইরানের এই কর্মকর্তা বলেন, আঞ্চলিক ও বাইরের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা চলছে। তবে ওমানের সঙ্গে রুট নিয়ে সমঝোতা হলেও হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

1

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

2

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

3

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

4

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

5

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

6

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

7

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

8

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

9

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

10

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

11

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

12

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

13

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

14

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

15

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

16

জুলাই অভ্যুত্থান ফরাসি বিপ্লবের চেয়ে কোন অংশে কম নয়: রিজভী

17

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

18

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

19

ট্রাম্পের সংসারে অশান্তির লক্ষণ, নেপথ্যে কি সহকারীর সঙ্গে প্

20