Jahirul Hasan
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা : এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধ এবং তাকে হত্যার কারণে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌজদারি আদালত। গত ৩ নভেম্বর মঙ্গলবার এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের বরাতে জানা গেছে, নিহত ওই ব্যক্তি অভিযুক্তের বন্ধু ছিলেন  অনুমতি না নিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন। সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি তার বন্ধুকে বারবার সেই ছবি মুছে ফেলতে বললেও বন্ধু তাতে কর্ণপাত করেননি। এর পরই তাকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত সেই বাংলাদেশি।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একটি ছুরি সংগ্রহ করেন এবং তার বন্ধু কর্মস্থলের ভেতরে আছে কি না তা নিশ্চিত হওয়ার পর বাইরে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে বন্ধু বাইরে বেরিয়ে এলে অভিযুক্ত তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার মাথা ও শরীরে বারবার ছুরিকাঘাত করেন। সেই আঘাতেই মৃত্যু হয় বন্ধুর

আদালতে শুনানিকালে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, এই বিরোধের আগে তিনি ও ভুক্তভোগী বন্ধু ছিলেন।
আদালতকে তিনি জানান, আগে একবার বাড়িতে আসার সময় তার বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন এবং পরবর্তীতে সেগুলো ফেসবুকে প্রকাশ করেছিলেন।

অভিযুক্ত আরও জানান, তার স্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য আসার পর তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে ফেলতে অনুরোধ করেছিলেন।
কিন্তু ভুক্তভোগী তা করতে অস্বীকার করেন এবং আরও ছবি প্রকাশ করেন, যার ফলে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

অভিযুক্ত আদালতকে জানান, এই বিরোধের জেরে তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই পরিকল্পনা অনুযায়ীই এই প্রাণঘাতী হামলা চালান।
আদালত তাকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

1

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

2

নেপালে ধ্বংসস্তূপ থেকে ৯৭ বছরের বৃদ্ধাকে জীবিত উদ্ধার

3

এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শা

4

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

5

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

6

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

7

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

8

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি

9

ব্যালন ডি’অরের দৌড়ে নেইমার তার ‘বিশ্বসেরা খেলোয়াড়কে’ সমর্থন

10

আলোনসোর কৌশলে বদলে গেছেন পেদ্রো

11

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্

12

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

13

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

14

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

15

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

16

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

17

সুবিধাবঞ্চিত কিশোরীদের সঙ্গে ফুটবল খেলে উচ্ছ্বসিত কাফু

18

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু ইসির

19

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

20