Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দলের নাম ভাঙিয়ে কেউ দখল ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলদারিত্বে জড়িত হলে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিএনপি। সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
 
চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে জড়িত হয় এবং তদন্তে যদি সেই অভিযোগের সত্যতা প্রমাণ হয়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি সব সময় জনগণের সঙ্গে সমতার পরিচয় দিয়েছে এবং অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার অত্যন্ত সততার সঙ্গে বাস্তবায়ন করছে। ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার ব্যাপকভাবে কাজ করছে।

সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়নে বিরোধী দলের আনা ব্যর্থতার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, এটি বিরোধী দলের একটি ঢালাও মন্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারের কাজের ডাটা প্রসেস করে ইতিবাচক প্রতিবেদন দিচ্ছে। সরকার বিজ্ঞানসম্মতভাবে ও পরিসংখ্যানের ভিত্তিতে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। 

বিএনপির জাতীয় কাউন্সিলের তারিখ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রিজভী জানান, কাউন্সিলের বিষয়টি নিয়ে দলের নীতি-নির্ধারণী ফোরামে আলোচনা চলছে। তবে দিন, তারিখ ও মাস এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত কেন বাংলাদেশে উল্টো ইলিশ পাঠাচ্ছে?

1

এমবাপের অভাব পূরণ করছে অলিসে : জিদান

2

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

3

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্

4

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

5

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

6

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

7

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

8

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

9

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

10

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভি

11

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

12

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

13

যুক্তরাষ্ট্রের ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

14

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

15

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

16

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বো

17

সেউতার পর এবার মরক্কো-মেলিলা সীমান্তে পুলিশ-অভিবাসনপ্রত্যাশী

18

ফ্রান্স দলে জিদানের চার চমক

19

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

20