Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নতুন মেসি’র জন্য রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে চায় ইংলিশ জায়ান্ট

২০২৭ সালের দলবদল ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। পর্তুগিজ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ওল্ড ট্রাফোর্ড ছাড়লে তার বিকল্প হিসেবে পাজকে দলে ভেড়ানোর কথা ভাবছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদন অনুযায়ী, কোমো ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন পাজ। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি গোল করেছেন তিনি। যার মধ্যে দুটি গোল এসেছে গত অক্টোবরে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এমনকি পাজকে আর্জেন্টিনা লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরবর্তী দলবদল বাজার নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তোড়জোড়। নতুন বছরে দুটি দলবদলের উইন্ডো ক্লাবগুলোকে খেলোয়াড়দের ভবিষ্যৎ নতুন করে সাজানোর পাশাপাশি এমন প্রতিভা দলে টানার সুযোগ করে দেবে, যা মাঠের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে।

২০২৪ সালে ৬০ লাখ ইউরোয় রিয়াল মাদ্রিদ থেকে পাজকে দলে ভিড়িয়েছিল কোমো। সেই চুক্তিতে স্প্যানিশ জায়ান্টদের জন্য পরবর্তী তিনটি গ্রীষ্মকালীন দলবদলে যথাক্রমে ৮০ লাখ, ৯০ লাখ ও ১ কোটি ইউরোয় তাকে ফিরিয়ে নেওয়ার (বাই-ব্যাক) শর্ত রাখা হয়েছিল।

গত জুনে সেই শর্তগুলো নতুন করে সাজানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী কোমোকে রিয়াল মাদ্রিদকে ৬ কোটি ইউরো দিতে হবে, অন্যদিকে রিয়ালের বাই-ব্যাক ক্লজ বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ইউরোয়, যা কেবল ২০২৭ সালেই কার্যকর করা যাবে।

পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, পাজ আপাতত রিয়াল মাদ্রিদে ফিরতে আগ্রহী নন।
তবে মাদ্রিদ যদি তাকে দলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকার নিশ্চয়তা দেয়, তবে তিনি তার সিদ্ধান্ত বদলাতেও পারেন। কিন্তু এখন পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস মেলেনি।

সূত্রগুলো আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদ যদি বাই-ব্যাক শর্তটি কার্যকর না করে, তবে কোমো স্বাভাবিক নিয়মেই তাকে বিক্রি করতে পারবে। ২০২৫ সালে টটেনহ্যাম হটস্পার পাজকে পেতে যতটা জোরালো চেষ্টা চালিয়েছিল, আগ্রহী অন্য কোনো ক্লাব এখনো তেমন কোনো প্রস্তাব বা তৎপরতা দেখায়নি।

এর পেছনে মূল কারণ ওই বাই-ব্যাক ক্লজ, যা তাকে দলে ভেড়াতে আগ্রহী যে কোনো ক্লাবের জন্য বিষয়টিকে জটিল করে তুলেছে।
তা সত্ত্বেও পাজকে নিয়ে আগ্রহ বাড়ছেই। ব্রুনো ফার্নান্দেজ ওল্ড ট্রাফোর্ড ছাড়লে তার সম্ভাব্য বিকল্প হিসেবে পাজকে নিজেদের পছন্দের তালিকায় রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সম্প্রতি ফার্নান্দেজ নিশ্চিত করেছেন যে তার চুক্তি নবায়নের আলোচনা থমকে আছে। ২০২৬-২৭ মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে, যদিও ইউনাইটেডের হাতে চুক্তি আরও ১২ মাস বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

অদূর ভবিষ্যতে এই পর্তুগিজ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার সম্ভাবনা থাকায় আগেভাগেই বিকল্প ভেবে রাখছে ইংলিশ ক্লাবটি।

সূত্রগুলো জোর দিয়ে বলেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাবটির চিরায়ত আবেদন পাজের ক্ষেত্রে তাদের এগিয়ে রাখবে, যদিও ওল্ড ট্রাফোর্ড হয়তো এই মুহূর্তে তার পছন্দের শীর্ষে নেই।

তার চূড়ান্ত সিদ্ধান্তে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের বিষয়টি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইউনাইটেডের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো ও পাজের এজেন্ট একই হওয়ায় সেটিও দলবদলে সহায়ক হতে পারে।

তবে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে পেতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে ইউনাইটেডকে। একই পজিশনের জন্য তাদের নজরে আরও কয়েকজন ফুটবলার রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে নির্বাচন ভবনের সুরক্ষায় ৫ নির্দেশনা

1

মাদ্রিদ ডার্বিতে হারের পর দুঃসংবাদ পেল রিয়াল

2

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

3

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

4

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

5

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

6

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

7

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রা

8

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

9

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

10

ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ব

11

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

12

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

13

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

14

শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবি

15

কোকিল নয়, সারাবছর সুর ছড়ানো পাখি সাবিনা ইয়াসমিন : কনকচাঁপা

16

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

17

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

18

কংগ্রেস ও তার মিত্ররা বাংলাদেশের আদলে সরকার পরিবর্তন চায়

19

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বকেয়া ঋণ ৪০ লাখ কোটি ডলার ছাড়া

20