Jahirul Hasan
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ডান উরুতে চোট পাওয়া এই ফরোয়ার্ডকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বুধবার রাফিনিয়ার ইমেজিং পরীক্ষা করা হয়। সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় তার ডান উরুর পেছনের অংশে সামান্য মাসল এডিমা বা পেশিতে ফোলা ধরা পড়েছে। তবে গুরুতর কোনো পেশির ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথমার্ধে মাঠে ছিলেন রাফিনিয়া। পেনাল্টি থেকে ব্রাজিলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। তবে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় বিরতির পর আর মাঠে ফেরেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রাফিনিয়ার একই জায়গায় আগে জাতীয় দলের দুটি ক্যাম্পেও সমস্যা হয়েছিল। এবার চোটের খবর প্রকাশের পর উদ্বেগ জানিয়েছিলেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে পরীক্ষায় বড় ধরনের চোট না পাওয়ায় স্বস্তি পেয়েছে ক্লাবটি।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, সতর্কতা এবং দ্রুত সুস্থতার কথা বিবেচনা করেই রাফিনিয়াকে জাতীয় দলের ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তার বিকল্প হিসেবে নতুন কাউকে দলে ডাকা হবে না।

ফলে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে মাঠে নামতে পারবেন না রাফিনিয়া। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে তিনি বার্সেলোনায় ফিরবেন। সেখানে ক্লাবটির মেডিকেল বিভাগ তার পুনর্বাসন ও শারীরিক অবস্থার দেখভাল করবে।

সূত্র: গোল ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটির কঠিন শাস্তি হলেও ক্ষতি পূরণ হবে না : পচেত্তিনো

1

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

2

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

3

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

4

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

5

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

6

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

7

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

8

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

9

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

10

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

11

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

12

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

13

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

14

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

16

বিশ্বকাপ থেকেই বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

17

ক্যামেরার সামনে ‘মুখ ফসকে’ প্রতিপক্ষকে খাটো করলেন, তোপের মুখ

18

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, দেড় শতাধিক অভিবাসী উদ্ধার

19

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

20