Jahirul Hasan
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইএল টি-টোয়েন্টি খেলতে ‘মুম্বাইয়ে’ ফিরলেন পোলার্ড

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন আইএল টি-টোয়েন্টির জন্য এমআই এমিরেটস কিয়েরন পোলার্ডকে তাদের ওয়াইল্ড কার্ড চুক্তি হিসেবে ঘোষণা করেছে।

গত মৌসুমেও ওয়াইল্ড কার্ড পেয়ে এই দলের হয়েই আইএল টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ৩৯ বছর বয়সী তারকা। প্রায় একই সময়ে মাঠে গড়ানো এসএ ২০-তে নিকোলাস পুরান এমআই কেপটাউনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলে এমিরেটসের অধিনায়কত্ব গ্রহণ করেন তিনি। পোলার্ডের নেতৃত্বে প্রায় শিরোপা জিতেই নিয়েছিল এমিরেটস। কিন্তু অল্পের জন্য পরাজিত হয় তারা, প্রথমবার চ্যাম্পিয়ন হয় ডেজার্ট ভাইপার্স।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৭৫৪ ম্যাচ খেলা পোলার্ড এই ফরম্যাটের শীর্ষ রান সংগ্রাহক হওয়ার থেকে ৬৩ রান দূরে। ৩১.৭১ গড় ও ১৫০.৯২ স্ট্রাইক রেটে ১৪৯৯৯ রান নিয়ে তিনি জস বাটলারের পেছনে।

২০২৩ সালের শুরুতে উদ্বোধন হওয়া আইএল টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছেন পোলার্ড। তবে সবশেষ মৌসুমে তাকে খেলতে দেখা গেছে এমআই গ্রুপের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠতার কারণে। সম্প্রতি তাকে নতুন প্রধান কোচ করেছে আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স।

ছেলেদের হান্ড্রেডে এমআই লন্ডনেরও প্রধান কোচ ছিলেন পোলার্ড। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেওয়ার পর নভেম্বরের শুরুতে ১০০ বলের টুর্নামেন্টে সেই দায়িত্ব ছেড়ে দেন তিনি। সম্প্রতি এসএ ২০-তে জোবার্গ সুপার কিংসের খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টেনেছেন।

এমআই এমিরেটসে পোলার্ড খেলবেন সাবেক দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটার ও প্রধান কোচ মার্ক বাউচারের অধীনে। আগামী ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসরের খেলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

1

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

2

সরকার ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইলেও একটি মহল বিভ্রান্তি ছড়া

3

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

4

শেষ বিশ্বকাপে নতুন লক্ষ্য কী, জানালেন কোহলি

5

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

6

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

7

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

8

সর্বাত্মক বিক্ষোভ, ফ্রান্সে আংশিক কারফিউ জারি

9

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

10

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

11

ব্রিকস সম্মেলনের ফাঁকে সিসির সঙ্গে মোদির বৈঠক

12

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

13

কেন হঠাৎ মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ট্রাম্প?

14

ক্রিকেটপ্রধান ভারতকে যে কারণে সমীহ করছেন আনচেলত্তি

15

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

16

মেসি খুবই বিনয়ী: হ্যারি কেইন

17

নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

18

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পৃথক টেকনিক্যাল ক্যাডারসহ ৬ দফা দা

19

আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি গেছেন চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে

20