Jahirul Hasan
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন মন্দাকিনি

বলিউড অভিনেত্রী মন্দাকিনির সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি ছবি বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে। ছবিটি প্রকাশ্যে আসার পর তাকে ঘিরে নানা জল্পনা ও বিতর্ক তৈরি হয়। এবার সেই বিতর্কিত ছবি নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী। সাক্ষাৎকারে মন্দাকিনি জানান, সেই ছবিকে কেন্দ্র করে চলা জল্পনা-কল্পনার ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। একজন শিল্পী হিসেবে নির্দিষ্ট করে কাউকে এ এড়িয়ে চলার সুযোগও তৎকালীন সময়ে তার কাছে ছিল না।

অতীতের সেই স্মৃতি স্মরণ করে মন্দাকিনি বলেন, ‘মানুষ কী লিখল বা বলল, তার ওপর আমাদের কোনো হাত থাকে না। একজন শিল্পীকে হাজারও মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হয় এবং আমাদের কাছে সবাই সমান। সেখানে অনেকের সমাগম ছিল; কাকে রেখে কাকে বাছবিচার করব? আমরা সেখানে একটি শো-এর জন্য গিয়েছিলাম, দাউদের কোনো আমন্ত্রণে নয়। পরবর্তীতে স্টেডিয়ামে ম্যাচ দেখতে গিয়েছিলাম। ওই মুহূর্তে বিষয়টি আমি অনুধাবন করতে পারিনি।’

এই একটি বিতর্ক তার পুরো অভিনয় জীবন ও পেশাগত জায়গায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেন তিনি। তার কথায়, ‘এই বিতর্ক আমার ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি করেছে। পরে বুঝতে পেরেছিলাম, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি নিজস্ব টিমের প্রয়োজন ছিল। তবে আমি সে সময় সব জায়গাতেই এই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেছিলাম।’

রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা ময়লি’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দাকিনির। ছবিটির অভাবনীয় সাফল্য রাতারাতি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘রাজ কাপুরের কাজের ধরন এতই পরিশীলিত ছিল যে তাকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকত না। মনে হতো পরিবারেরই একজন অভিভাবক নির্দেশনা দিচ্ছেন। সেখানে কোনো অশোভন অনুভূতি ছিল না। গঙ্গা চরিত্রটিকে কলঙ্কিত করার যে মূল গল্প ছিল, পরিচ্ছন্ন নির্মাণের কারণে পর্দায় তার বিন্দুমাত্র ছাপ পড়েনি।’

উল্লেখ্য, ষাটটিরও বেশি বলিউড সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রী তার ক্যারিয়ারে অনিল কাপুর, মিথুন চক্রবর্তী ও গোবিন্দার মতো প্রথম সারির নায়কদের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

1

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

2

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

3

যান্ত্রিক ত্রুটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টারের জরুরি

4

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা বিসিবির

5

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

6

ইউক্রেনে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ছুড়তে পারে রাশিয়া

7

বাংলাদেশকে ‘হালকাভাবে’ দেখছে না অস্ট্রেলিয়া!

8

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

9

পাঁচ দিন ভারি বৃষ্টির আশঙ্কা, রাজধানীতে তাপমাত্রা কমার সম্ভা

10

বোমা হামলায় ধ্বংসস্তূপ, সংস্কারের পর আবার আজান হলো মসজিদে

11

পর্দায় নয়, পেশাদার ফুটবলে অভিষেক হচ্ছে টাইগার শ্রফের

12

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

13

ম্যানচেস্টারের ফুটবলার বাংলাদেশের ক্যাম্পে

14

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

15

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

16

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

17

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

18

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

19

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএন

20