Jahirul Hasan
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে এমবাপ্পে


পুরো ব্শ্বিকাপে দুর্দান্ত ও গতিময় ফুটবল উপহার দিয়েছে ফ্রান্স। অনেকেই ফরাসিদের এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে ধরে নিয়েছিল। কিন্তু সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়।

বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেই ক্ষত ভুলে থাকতে পারছেন না। তিনি বেশ কয়েকটি প্রধান ফরাসি সংবাদপত্রে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা এই তারকা ফুটবলার তার সতীর্থ, বিদায়ী কোচ দিদিয়ে দেশমের কোচিং স্টাফ এবং সেইসব সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যারা সরাসরি আমেরিকায় গিয়ে খেলা দেখেছেন কিংবা দূর থেকে সমর্থন জুগিয়েছেন।

এমবাপ্পে বলেন, আমরা ট্রফিটা ঘরে তুলতে পারিনি। এটা কষ্টদায়ক এবং আরও কিছুদিন এই কষ্টটা থাকবেই। এ বিষয়ে আমি আপনাদের কাছে কোনো লুকোচুরি করবো না।

এমবাপ্পে মনে করেন, ফ্রান্সের সমর্থকরা হয়তো আরও ভালো কোনো সমাপ্তি পাওয়ার যোগ্য ছিলেন; কারণ ‘লে ব্লু’রা শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে (৬-৪ ব্যবধানে) হেরে টুর্নামেন্ট শেষ করে। ‘গল্পের সমাপ্তিটা সবসময় আমাদের হাতে থাকে না, তবে এতে আমরা কতটা নিবেদন করলাম সেটা আমাদের হাতে থাকে,আর আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। বিষয়টি নিয়ে আমরা গর্বিত।

দেশমের বিদায়ের পর ফরাসি জাতীয় দল জিনেদিন জিদানের হাত ধরে এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে; মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তাকে ‘লে ব্লু’দের নতুন কোচ হিসেবে ঘোষণা করা হবে। এমবাপ্পে বলেন, এই বিশ্বকাপ শেষ হলো ঠিকই, কিন্তু গল্পটা চলতে থাকবে। আরও অনেক ম্যাচ আসবে, গ্রীষ্ম বা শীতের আরও অনেক সন্ধ্যা আসবে, যখন আমরা সবাই আবারও একই খেলার সামনে একত্রিত হব, একই আকাঙ্ক্ষা নিয়ে। আমাদের একসঙ্গে খেলা এখনও শেষ হয়ে যায়নি। সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

1

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

2

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

3

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

4

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

5

বিএনপি ও জামায়াতসহ ৩৮ দলের আয়-ব্যয়ের হিসাব জমা ইসিতে

6

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

7

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সরকারদলীয় সভা

8

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

9

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

10

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

11

থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে আহত খায়রুল বাসার

12

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

13

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

14

হরমুজ প্রণালি ইস্যুতে নিজেদের শক্ত অবস্থানেই অনড় ইরান

15

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

16

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

17

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

18

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

19

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

20