Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোচ হওয়ার পর নিজের পরিকল্পনা জানালেন পোলার্ড

নেতৃত্বে গতিশীলতার পাশাপাশি শিরোপার লক্ষ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। তিনি দীর্ঘদিন ধরে এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন করেছেন। তার পদে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার কাইরন পোলার্ডকে নিয়োগ দেওয়া হয়।

৩৯ বছর বয়সী পোলার্ড আগামী মৌসুমে স্টেডিয়ামের গ্যালারিকে নীল রঙে রাঙিয়ে তোলার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গত কয়েক মৌসুমে গ্যালারিতে প্রচুর হলুদ ও লাল জার্সি দেখা গেছে। হলুদ জার্সি চেন্নাই সুপার কিংসের, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লাল জার্সি পরে থাকে।

কোচ হিসেবে নিজের প্রথম বক্তব্য রাখার সময় যতীন সাপ্রু তাকে প্রশ্ন করলে পোলার্ড বলেন, দল হিসেবে আমরা সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, তা আমরা বুঝি। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করলে আপনারা নিশ্চয়ই সেখানে হলুদ বা লাল রঙের আধিক্য দেখতে চান না। আপনারা সেখানে নীল পতাকা উড়তে দেখতে চান এবং ভক্তদের মধ্যে সেই তীব্র আবেগ অনুভব করতে চান। আর এই আবেগ আমাদের থেকেই আসতে হবে।

সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, আমরা জানি, আপনারা এখনও আমাদের সবচেয়ে অনুগত ভক্ত। আশা করি, বছরের পর বছর ধরে আপনারা যে আবেগ দেখিয়েছেন, আমরা তা বজায় রাখতে পারব। নতুন প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে আমরা পুরোনো স্মৃতিগুলো ফিরিয়ে আনতে পারি, দলের প্রতীকের জন্য খেলার মানসিকতা রাখতে পারি, আমাদের মধ্যে সেই জেদ বা আগুন বজায় রাখতে পারি। আশা করি, আমরা আবারও এক নির্ভীক মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখতে পাব।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে কাইরন পোলার্ড বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের বিষয়। মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এই দল, খেলোয়াড় এবং ‘পালটান’ ভক্তদের সঙ্গে আমার যে বন্ধন, তা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থাকায়, মুম্বাই ইন্ডিয়ান্স কী প্রতিনিধিত্ব করে এবং ‘নীল ও সোনালি’ জার্সি পরার সাথে যে দায়িত্ব জড়িয়ে থাকে, তা আমি বুঝি। আমার ওপর আস্থা রাখার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের পরিবারের প্রতি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি; দলের ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে, আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং ‘পাল্টন’-কে উদযাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি উন্মুখ হয়ে আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে

1

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

2

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

3

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এন

4

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

5

সংসদকে পাশ কাটিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধে জড়িয়ে পড়ছে পাকিস্তা

6

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

7

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

8

ফ্রান্সে দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার ম্যাক্রোঁর

9

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

10

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

11

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

12

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

13

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

14

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ নিয়ে যা জানালেন পারেদে

15

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

16

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

17

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

18

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

19

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

20