Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেনের পদত্যাগ

শরীয়তপুর প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খবির হোসেন দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগপত্রে অ্যাডভোকেট খবির হোসেন উল্লেখ করেন, একটি সুস্থ, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তিনি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ তুলে তিনি গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, আদর্শিক রাজনীতির পরিবর্তে দলটিতে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও কায়েমি স্বার্থ হাসিলের প্রতিযোগিতা প্রাধান্য পাচ্ছে বলে তিনি মনে করছেন। যে নীতি ও আদর্শের ভিত্তিতে তিনি দলটিতে যুক্ত হয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে সেই আদর্শ বজায় রেখে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।

পদত্যাগপত্রে তিনি বলেন, অনৈতিকতা ও দুর্নীতির সঙ্গে আপস করে রাজনীতি করা তাঁর ব্যক্তিগত নৈতিকতার পরিপন্থী। এ কারণে তিনি গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাডভোকেট খবির হোসেন পদত্যাগপত্রে আরও জানান, ২৫ অক্টোবর ২০২৬ থেকে গণঅধিকার পরিষদের সঙ্গে তাঁর সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্কের অবসান ঘটেছে। ভবিষ্যতে দলটির কোনো কর্মকাণ্ডের সঙ্গেও তিনি সম্পৃক্ত থাকবেন না।

উল্লেখ্য, অ্যাডভোকেট খবির হোসেন গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এরআগে গণঅধিকার পরিষদ শরীয়তপুর জেলা শাখার প্রতিষ্ঠাকালিন সমন্বয়ক তিনি। পরবর্তীতে তিনি জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব ও গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বই, বিশ্বমানের ই-জার্নালের সাথে চালু হচ্ছে অটোমেশন

1

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

2

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

3

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

4

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

5

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

6

‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির ত

7

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

8

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

9

ভারতে স্টারলিংক প্রবেশে বাধার অভিযোগ, মাস্কের পাশে দাঁড়ালেন

10

প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম

11

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

12

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

13

ইয়েমেনে হু হু করে বাড়ছে কলেরায় আক্রান্তের সংখ্যা

14

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

15

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

16

৫৪ রানে অলআউটের পরও নিজেদের ওপর বিশ্বাস ছিল : মিরাজ

17

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

18

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

19

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

20