Jahirul Hasan
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বেরোবিতে

বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আপ্যায়ন খাতে দুই বছরে ব্যয় হয়েছে ২৭ লাখ টাকা  আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে আরও ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ২০২৪-২৫ অর্থবছরের ব্যয়ের হিসাব ও বাজেটসংক্রান্ত নথি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ব্যয়ের পরিমাণ ১৪ লাখ টাকা ধরা হয়েছে। এদিকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য একই খাতে ২০ লাখ টাকা বরাদ্দের চাহিদা দেওয়া হয়েছে। সে হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দের চাহিদা বাড়ছে ৬ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অনেকে বলছেন, শিক্ষা ও গবেষণার মতো মৌলিক খাতে বরাদ্দের পাশাপাশি প্রশাসনিক ব্যয়ের ক্ষেত্রেও যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে উপাচার্যের আপ্যায়ন খাতে বরাদ্দ বৃদ্ধির ক্ষেত্রে কী কারণে অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, তা স্পষ্ট করা দরকার।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান , এ বিষয়ে আমি কিছু জানি না এই বিষয়ে বলতে পারবে উপাচার্য দপ্তর।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান, আমি এই বিষয়ে জানি না এর আগে ৭টা ক্ষাত বিষয়ে জানি শিক্ষকদের ভাড়া সহ কিন্তু এই বিষয়ে জানি না। আমাকে খোঁজ নিতে হবে এখন কত খরচ করেছে আপ্যায়নে। আমার তো মনে নেই এগুলো বাজেটের বিষয় বাজেট সেকশনে হয়তো তথ্য আছে। তবে প্রত্যেক দপ্তরে এবং বিভাগে তিন মাস পর পর হিসাব করে টাকা দেওয়া হয়। আর এত টাকা এক বছরে আমি শুনি নাই খোঁজ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মানুষের জন্যই কমিশনের দরজা খোলা থাকবে: প্রধান তথ্য কমিশনা

1

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তির দাবি

2

কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন

3

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

4

কাতারের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের বিকল্প হতে চায় তুরস্ক?

5

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

6

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

7

ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছানোর নি

8

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

9

১০ মাসে বিরল মৃত্তিকা উৎপাদনে চীনকে ছাড়ানোর দাবি ট্রাম্পের

10

খরা-অনাহারের নির্মম কষাঘাত: ঋণের দায়ে বিক্রি হচ্ছে আফগান কন্

11

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

12

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

13

৬৫ বছর বয়সে নামলেন মাঠে, করলেন গোল!

14

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

15

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

16

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

17

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

18

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

19

ফ্রান্সে দাঙ্গায় মেসির দুটি স্মৃতিচিহ্ন লুট

20