Jahirul Hasan
প্রকাশ : Nov 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

প্রেসিডেন্ট হিসেবে শেষ ফোন কলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশংসা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালালেও নেতানিয়াহুকে ‘এখনো ভালোবাসেন’ বলে জানান বাইডেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাদের মধ্যে এ কথা হয়।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। যার একটি অংশ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। এ স্মৃতিকথায় নেতানিয়াহুর সঙ্গে হওয়া সেই কথোপকথনটি উল্লেখ করেছেন বাইডেন।

নেতানিয়াহুকে শেষ ফোনালাপে বাইডেন বলেন, “আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি জানেনও না আমি আপনাকে কতটা পছন্দ করি। আমি জানি অনেক বিষয় নিয়ে আমরা ভিন্নমত পোষণ করেছি। কিন্তু আপনি জানেন, আমি আপনাকে এখনো ভালোবাসি প্রিয় ভাই।”

এমনকি যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুকে ভালো মানুষ হিসেবেও উল্লেখ করেন বাইডেন। তিনি নেতানিয়াহুকে বলেন, “আমি জানি না আপনি কীভাবে এগুলো সব করেছেন। আমি মনে করি পরবর্তীতে আমার সামনে যদি কোনো কঠিন বিষয় আসে, আমি আপনার কথা স্মরণ করব। আপনি একজন ভালো মানুষ। আমি আপনাকে সমর্থন করি। আপনি যা করেছেন তার জন্য অনেক বেশি সাহস প্রয়োজন ছিল।”

এদিকে নিজের ‘প্রমিজ মি আমেরিকা’ নামে এ স্মৃতিকথার অন্য একটি অংশে নেতানিয়াহুর সমালোচনা করেছেন বাইডেন। এতে তিনি বলেছেন, নেতানিয়াহু তাকে গাজার বেসামরিক সাধারণ মানুষের ওপর গণহত্যা বন্ধ করা নিয়ে কথা দিয়েছিলেন, তিনি এ নিয়ে ব্যবস্থা নেবেন। তবে নেতানিয়াহু আর তার কথা রাখেননি।

সূত্র: জেরুজালেম পোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোমা আতঙ্কে ২০ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন

1

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্

2

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

3

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : র

4

অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব

5

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে : প

6

শাড়ি-গাজরায় স্নিগ্ধ জয়া, ক্যাপশনে ‘পিরিতের বেদনা’

7

একযোগে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

8

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

9

বীমার ৪৪ লাখের আশায় স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাড়ি চাপা দিলে

10

মেসির বিতর্কিত ভারত সফরের কথা মাথায় রেখে সতর্ক ব্রাজিল দল

11

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

12

হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

13

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

14

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

15

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

16

বিবাহবিচ্ছেদের পর মদে আসক্তি, ২৬ দিন রিহ্যাবে ছিলেন ভারতীয় ক

17

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

18

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

19

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

20