Jahirul Hasan
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

আমাদের জীবনের প্রত্যেকটি কাজে আমাদের উচিত হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা। এতে আমাদের জীবন আলোকিত হবে। আমরা যদি তার পথ অনুসরণ করি, তাহলে আমাদের হৃদয় আলোকোজ্জ্বল হয়ে উঠবে। আমরা বিপথগামী হবো না। আমরা যদি জাতীয় জীবনে নবী মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করি, তাহলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারবো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি৷ 

মহাসচিব বলেন, এক উত্তাল তরঙ্গের গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে এক ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এবং এক নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের সরকার জনগণের সরকার, আমরা জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করবো।

রিজভী বলেন, আমাদের মন্ত্রী ও নেতারা গণমাধ্যমে জবাবদিহি করছেন, সংসদে জবাবদিহি করছেন। এই জবাবদিহিতা মূলত জনগণের নিকট জবাবদিহিতা। এই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে এটির আরও উত্তরণ ঘটানো প্রয়োজন। জনগণ আশা করে, আপনি আইনশৃঙ্খলাকে আরও শক্তিশালী করবেন এবং অপরাধীরা দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি। তার আদর্শকে ধারণ করে তারেক রহমানের সরকারকে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপি জনগণের সরকার হিসেবে কাজ করে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজের অনন্য কীর্তি

1

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

2

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

3

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

4

সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতি

5

পিএসজির জয়রথ থামাল রোমা, কেইনহীন বায়ার্ন হারল লিলের কাছে

6

এআইয়ের জটিল শব্দের সহজ ব্যাখ্যা, এজিআই থেকে সুপারইন্টেলিজেন্

7

ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ অমিতাভের বিরুদ্ধে

8

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

9

পর্তুগালে ঘূর্ণিঝড় ‘চার্লস’-এর তাণ্ডবের আশঙ্কা, বাতিল শত ফ্ল

10

ট্রফি জিতলেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা

11

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

12

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানব

13

ছুটি শেষে ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ

14

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

15

কোচের পদ হারিয়ে আশরাফুল বললেন, ‘অবিচার করা হয়নি’

16

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

17

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্

18

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এনরিকে-আরতেতা

19

জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইর

20