Jahirul Hasan
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি: 

শরীয়তপুরের ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে ব্রিজ থেকে পানিতে পড়ে মালিহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিড্যা ইউনিয়নের রাঢ়ি বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মালিহা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের কাইচকুড়ি গ্রামের মুকুল হাওলাদারের মেয়ে। সে সিড্যা ইউনিয়নে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অসাবধানতাবশত রাঢ়ি বাড়ি এলাকার একটি ব্রিজের ওপর থেকে নিচের খালের পানিতে পড়ে যায় শিশু মালিহা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। তবে উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, শিশুটির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শিশুদের জলাশয় ও ব্রিজের আশপাশে চলাচলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

1

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

2

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

3

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

4

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

5

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

6

এক ফরম্যাটে হলেও ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

7

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

8

আন্দোলন থামতেই মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পু

9

স্বস্তির খবর পেল ভারত

10

ফয়জুর শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার , নিবন্ধন সনদ ও অনুমো

11

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

12

১ ঘণ্টা পর খুলে দেওয়া হলো সচিবালয়ের প্রধান ফটক

13

মেসির সেই ‘অসম্মান করবেন না’ মন্তব্য নিয়ে মুখ খুললেন রেফারি

14

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

15

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

16

৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছে আর্চারের

17

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

18

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

19

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

20