Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক

যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই ‘ব্যাংক মেলাত’ নামে ইরানের একটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে তুরস্ক। আধা-সরকারি এই আর্থিক প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। শনিবার (১৯ আগস্ট) ভোরে প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসির এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ওয়াশিংটন যখন একটি তুর্কি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তার প্রায় দুই সপ্তাহ পর এই সিদ্ধান্তটি নেওয়া হলো। যদিও এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

‘ওপেনস্যাংশনস’ যা নিষেধাজ্ঞাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যের একটি উন্মুক্ত ডেটাবেস। তথ্য অনুযায়ী, তেহরান-ভিত্তিক এই ব্যাংকটি ইরানের সরকারকে আর্থিক সহায়তা প্রদান করে এবং এটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। ব্যাংকটির বিষয়ে তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইরানি সরকারই এই ব্যাংকের বৃহত্তম শেয়ারহোল্ডার। ব্যাংক মেলাতের লাইসেন্স বাতিলের ক্ষেত্রে তুর্কি নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকিং আইনের ৭১বি ধারার উল্লেখ করেছে। এই ধারায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অব্যাহত কার্যক্রম আমানতকারী ও অংশগ্রহণমূলক তহবিল ধারকদের অধিকারের জন্য এবং আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।

বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, এমন অভিযোগের জেরে ব্যাংক মেলাত বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা সীমিত করার লক্ষ্যে ২০১৫ সালে তেহরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তির আওতায় সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হয়েছিল।

কিন্তু ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে আসে এবং ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ইরানের রেভোলিউশনারি গার্ডের সাথে সংশ্লিষ্ট ২৫টি প্রতিষ্ঠানের তালিকায় নাম আসার পর ২০১৯ সালে ব্যাংক মেলাত যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার কবলেও পড়েছিল।

দেশটির ওপর আর্থিক চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে, রেভোলিউশনারি গার্ডের সাথে কথিত সম্পৃক্ততার অভিযোগে ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তুরস্কের ‘গোল্ডেন গ্লোবাল ব্যাংক’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তুর্কি বিনিয়োগ ব্যাংকটি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

1

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

2

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

3

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

4

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

5

রদ্রিকে পেতে আনুষ্ঠানিক আলোচনা শুরু রিয়ালের

6

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

7

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌ

8

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

9

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

10

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

11

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

12

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

13

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

14

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

15

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

16

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

17

খাদ্য কর্মসূচির সুফল উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে

18

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

19

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

20