Jahirul Hasan
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ মা‌সে ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশে ই-এপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে এ পর্যন্ত ২৯ লা‌খের বে‌শি এপোস্টিল সনদ ইস্যু করা হয়েছে। 
মঙ্গলবার (১৫ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভা শে‌ষে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ই-এপোস্টিল প্রক্রিয়ায় সত্যায়নকৃত বাংলাদেশি সনদসমূহের গ্রহণযোগ্যতা আরও সুসংহতকরণের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় সরকারি ২৬টি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় মূল সনদ যাচাই জোরদার, সংশ্লিষ্ট ইস্যুকারী কর্তৃপক্ষকে ই-এপোস্টিল প্রক্রিয়ায় যুক্ত করা এবং সংশ্লিষ্ট দপ্তর ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশের সনদপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখা এবং নাগরিকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা ছিল আলোচনার মূল লক্ষ্য।
শিক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, চিকিৎসা, বিবাহ, জন্ম ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথির বিপরীতে এ সেবা দেওয়া হচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে এ সেবা চালু হওয়ায় নাগরিকদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

1

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

2

প্রশ্নফাঁস আন্দোলনে সুর বদলালেন সালমান খান, এবার বাড়ি ফেরার

3

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

4

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

5

কুবির আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরাদের সেরা হলেন যারা

6

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

7

নিজেদের জাহাজে হামলার পর ইউক্রেনে হামলার প্রস্তুতি নিয়েছিল ই

8

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসি

9

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

10

হাসানের ৮ উইকেটেই কাঁপছে অস্ট্রেলিয়া, তৃতীয় দিন শেষে বড় নায়ক

11

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

12

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

13

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

14

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

15

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

16

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

17

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

18

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

19

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

20