Jahirul Hasan
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসে গ্রেপ্তার

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। দেশটির একটি শিশু হাসপাতালের জন্য সংগৃহীত দানের অর্থ তার দাতব্য সংস্থা আত্মসাৎ করেছে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শ্রীলঙ্কার রাজনীতিতে দীর্ঘ প্রায় দুই দশক ধরে প্রভাব বিস্তার করে আসছিল প্রভাবশালী রাজাপাকসে পরিবার। দেশটির বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সরকার রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা দুর্নীতির বিভিন্ন অভিযোগের তদন্ত পুনরায় শুরু করেছে।

লঙ্কান সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ৭৩ বছর বয়সী স্ত্রী শিরান্থী রাজাপাকসেকে বুধবার কলম্বো থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অর করাপশনের (সিআইএবিওসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রাজধানীতে রাজাপাকসের বাসভবনে সিআইএবিওসির এক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, শিরান্থীর দাতব্য সংস্থা সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশনের দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক এই ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও পরের দিকে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। সেখানে তিনি জামিন পাবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন ম্যাজিস্ট্রেট।

শিরান্থীর আইনজীবী মনোজ গামাগে বলেন, শিরান্থঅ রাজাপাকসে এসব অভিযোগ অস্বীকার করেছেন। দাতব্য কাজের জন্য তোলা অর্থ আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে তিনি আইনী লড়াই চালিয়ে যাবেন।

সিআইএবিওসি বলেছে, দাতব্য সংস্থাটিতে ১ কোটি রুপি (প্রায় ৩০ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘটনায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাবেক প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে।

ন্যাশনাল সেভিংস ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান প্রদীপ কারিয়াবাসামের বিরুদ্ধে যথাযথ আর্থিক নিয়মকানুন না মেনে রাজাপাকসের দাতব্য সংস্থায় সরকারি তহবিল অনুদান হিসেবে দেওয়ার অভিযোগ রয়েছে।

চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুর গিয়েছিলেন শিরান্থী। নিজ দাতব্য সংস্থার বিষয়ে পুলিশকে বক্তব্য দেওয়ার জন্য কলম্বো বিমানবন্দরে তাকে তলব জারি করা হয়।
গ্রেপ্তার এড়াতে আদালতে আবেদন করার পর গত সোমবার দেশে ফেরেন তিনি। তবে তার আগাম জামিনের শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

দেশটির পুলিশ বলেছে, স্থানীয় শিশুদের একটি ক্যানসার হাসপাতালের পিইটি স্ক্যানার কেনার জন্য সিজিলিয়া স্যাভিয়া দাতব্য সংস্থার তোলা ৩০ হাজার ৩০০ ডলার অনুদানের বিষয়ে কর্তৃপক্ষ শিরান্থীকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

তদন্তকারী কর্মকর্তারা আদালতকে বলেছেন, চীন সরকার আগেই সেই স্ক্যানারটি অনুদান হিসেবে দিয়েছিল। তা সত্ত্বেও রাজাপাকসের দাতব্য সংস্থাটি অনুদান তোলা অব্যাহত রাখে এবং সেই অর্থ আত্মসাৎ করে বলে অভিযোগ রয়েছে।

শিরান্থী রাজাপাকসে সব ধরনের অনিয়মের কথা অস্বীকার করে বলেছেন, কোনো অর্থ আত্মসাৎ করা হয়নি। এই পরিবারের অন্য সদস্যরাও আইনি জটিলতার মুখে পড়েছেন।

• শুধু দুর্নীতিই নয়
সাবেক ফার্স্ট লেডির বড় ছেলে ও বিরোধীদলীয় আইন প্রণেতা নামাল রাজাপাকসে বর্তমানে রিমান্ডে রয়েছেন। তার বাবার শাসনামলে ২০১৩ সালে সই হওয়া একটি এয়ারবাস বিমান চুক্তির সঙ্গে জড়িত অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়।

রাজাপাকসে পরিবার ধারাবাহিকভাবে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তার ভাই গোতাবায়া রাজাপাকসে ক্ষমতাচ্যুত হন। এরপর পরিবারটির প্রভাব অনেকটাই কমে যায়। এরপরও মাহিন্দা রাজাপক্ষ শ্রীলঙ্কার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন।

তবে এই পরিবারের বিরুদ্ধে কেবল দুর্নীতির অভিযোগই নয়, শ্রীলঙ্কায় মুসলিমবিদ্বেষী মনোভাব উসকে দেওয়ার জন্যও কুখ্যাতি রয়েছে।

২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ইস্টার সানডের অনুষ্ঠানে বোমা হামলায় প্রায় ২৭০ জন নিহত হন। সেই ঘটনার পর রাজাপাকসে পরিবার তড়িঘড়ি করে মুসলিমদের ওপর দায় চাপাতে শুরু করে। এর পরপরই গোতাবায়া রাজাপাকসে তার প্রার্থিতা ঘোষণা করেন। সন্ত্রাসবাদ নির্মূল করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই বছরের নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন।

শ্রীলঙ্কার অপরাধ তদন্ত সংস্থা পরে সেই বোমা হামলার ঘটনায় ষড়যন্ত্র এবং সহায়তার অভিযোগে দেশটির সাবেক গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করে।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

1

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

2

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

3

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

4

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

5

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

6

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

7

‘বিশ্বকাপ শেষ, কিন্তু গল্পটা এগিয়ে চলবে’, সমর্থকদের উদ্দেশে

8

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধ

9

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

10

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

11

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

12

সুখবর পেল আর্সেনাল

13

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

14

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

15

আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখ

16

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

17

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

18

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

19

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

20