আগামী মাসের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে লাল বলের এনসিএল। এরপর হবে ৫০ ওভারের খেলা, সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা। যা বিপিএলের আদলে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি ভার্সনের এনসিএলের আগে হবে প্লেয়ার্স ড্রাফট। এটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হবে এই ড্রাফট।
৬ দলের আইকন বা অধিনায়ক ড্রাফটের আগেই ঠিক করা হবে। এরপর খেলোয়াড় এবং কোচ নির্ধারণ হবে। বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এমনটি জানিয়েছে ঢাকা পোস্টকে।
লাল বল বাদে সাদা বলে ছয়টি দলের মালিকানা স্বত্ব বিভিন্ন করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভেবেছে বিসিবি।