Jahirul Hasan
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পেনের ১০ নম্বর জার্সি পেলেন মুনিওস

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে স্পেন দলের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। নিকো উইলিয়ামস, আয়মেরিক লাপোর্ত ও গোলরক্ষক আলভারো ভায়েসকে এই ম্যাচের পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন তিনি। চোটের কারণে দানি ওলমো না থাকায় তার ১০ নম্বর জার্সি পাচ্ছেন ভিক্তর মুনিওস।

আজ বৃহস্পতিবার প্রাগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই ম্যাচে খেলবেন না উইলিয়ামস ও লাপোর্ত। আর অসুস্থতার কারণে অনুশীলন করতে পারেননি গোলরক্ষক ভায়েস। ফলে তিনজনকেই দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। 

বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন উইলিয়ামস ও লাপোর্ত। তাদের অনুপস্থিতি দলের জন্য বড় পরিবর্তন হলেও বিকল্প খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন দে লা ফুয়েন্তে।

এদিকে ওলমোর অনুপস্থিতিতে স্পেনের ১০ নম্বর জার্সি পেয়েছেন লিভারপুলের উইঙ্গার মুনিওস। জাতীয় দলে নিজের জায়গা পাকা করার লড়াইয়ে থাকা এই তরুণের জন্য এটি বড় সুযোগ। এর আগে স্পেনের হয়ে এই জার্সি পরেছেন ওলমো।

নেশনস লিগে দুর্দান্ত ছন্দে আছে স্পেন। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে চার ম্যাচেই হেরে পয়েন্টশূন্য চেক প্রজাতন্ত্র। তবে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে শেষ দুই ম্যাচেও জয় চায় স্পেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টার পরীক্ষার আগে রিয়াল শিবিরে সুখবর

1

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

2

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

3

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাত

4

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

5

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

6

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও বিশ

7

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

8

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

9

জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরা

10

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

11

ইউরোপেই থাকছেন সালাহ

12

টানা দুই হারে সিরিজ খোয়ালো বাংলাদেশের মেয়েরা

13

ডারউইনে বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত ওয়াহ, তবে টেস্ট ক্রিকেট

14

সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

15

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইল

16

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

17

তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্ত

18

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

19

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : আইসিটি

20