Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান্ড

এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা। ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারালেও জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজ জয় পায় ইংল্যান্ড।

পাকিস্তান: ১৩৩ ও ৪৪৯। ইংল্যান্ড: ৪৫৩ ও ১৩০/২। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।

সকালে প্রথম ওভারেই বড় ধাক্কা দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস। ১৩০ রান তাড়া করতে নামা ইংল্যান্ড আব্বাসের প্রথম ওভারেই হারিয়ে ফেলে দুই উইকেট। প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন বেন ডাকেট। ওভারের শেষ বলে এলবিডব্লু হন এমিলিও গে। ২ রানে ২ উইকেট তুলে পাকিস্তান তখন উজ্জীবিত হয়ে ওঠে। নাটকীয় জয়ের সম্ভাবনাও জাগতে শুরু করে।

তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটতে দেননি জো রুট ও জর্ডান কক্স। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে পৌঁছে দেন লক্ষ্যে। পাকিস্তান অবশ্য রুটকেও একবার কাঁপিয়ে দিয়েছিল। মোহাম্মদ আলীর বলে বোল্ড হয়েছিলেন রুট। তবে পরক্ষণেই জানা যায় ওভারস্টেপিংয়ে সেটি নো। ইংল্যান্ডের রান তখন ৩৬, রুটের ২৩।

শেষ পর্যন্ত ৬৯ বলে ৬২ রানে অপরাজিত থাকেন রুট। কক্স মাঠ ছাড়েন ৭৬ বলে ৫৯ রান নিয়ে।

এর আগে তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। সিরিজের আগের পাঁচ ইনিংসে একবারও দুইশ পেরোতে না পারা দলটি তৃতীয় দিনে শেষ ৮ উইকেটে তুলে ফেলে ৩৯৭ রান। ইনিংস হারের শঙ্কা উড়িয়ে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড় করায় ১৩০ রানের।

হেডিংলিতে ইনিংস ব্যবধানে এবং লর্ডসে ১৯৪ রানে জেতা ইংল্যান্ড এই টেস্টেও সহজ জয়ের পথেই ছিল দ্বিতীয় দিন পর্যন্ত। তবে পাকিস্তানের তৃতীয় দিনের লড়াই ম্যাচে ফিরিয়ে আনে উত্তেজনা। শেষ পর্যন্ত অবশ্য ইংল্যান্ডের জয় ঠেকানো যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

1

জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস

2

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

3

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

4

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

5

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

6

আমি চলে গেলে কেউ দেবে না, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছি: ট্র

7

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনার

8

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

9

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

10

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

11

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

12

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

13

বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

14

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

15

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতি

16

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

17

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

18

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

19

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

20