Jahirul Hasan
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়


কার্লো আনচেলত্তি ও পেপ গার্দিওলাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল ইতালি। দুজনেই তাদের ফিরিয়ে দিয়েছে। তারপর ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী আন্দ্রে পিরলোর দিকে ঝুকেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ হিসেবে তার নাম ঘোষণা করা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু পিরলোর প্রত্যাশিত নিয়োগ আটকে গেল। 

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ান বেটিং কোম্পানি ফনবেট-এর সঙ্গে পিরলোর বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

চুক্তিটি প্রায় সম্পন্ন হওয়ার পথে ছিল। কিন্তু ক্যালসিওমার্কাটো-র বরাত দিয়ে লা গাজেত্তা দেলো স্পোর্ট জানিয়েছে যে, ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো সাবেক মিলান ও জুভেন্টাস মিডফিল্ডারের পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় নিয়ে এতে দাঁড়ি টেনেছেন।

রাশিয়ান মালিকানাধীন বুকমেকার কোম্পানি ফনবেট-এর গ্লোবাল অ্যাম্বাসেডরের দায়িত্বে আছেন পিরলো। বেটিং কোম্পানির সঙ্গে তার জড়ানোকে অপরাধ হিসেবে দেখছে না। মূল সমস্যা হলো কোম্পানিটি রাশিয়ান। ইতালিতে যা শুধু নিবন্ধিত ব্যক্তিরাই ব্যবহার করতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার সঙ্গে ইতালির সম্পর্কে টানাপোড়েন চলছে। আর সেই দেশের একটি ব্র্যান্ডের প্রচারণামূলক কাজে জড়িত আছেন পিরলো। আর এই সংযোগের কারণে জাতীয় দলে তার নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা শেষ হওয়ার পথে।

পিরলো ও ফনবেট-এর সম্পর্কের প্রকৃতি গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ করেছেন মালাগো। কারণ পিরলোর বর্তমান ক্লাব ইউনাইটেড এফসি দুবাইয়ের প্রেসিডেন্ট ও মালিক সার্জি লোমাকিনের এই কোম্পানিতে বড় ধরনের আর্থিক স্বার্থ রয়েছে।

পিরলোর আইনি দল দাবি করেছে, আমিরাতি ক্লাবে দায়িত্বের কারণে ফনবেট-এর সঙ্গে সম্পর্কে জড়াতে হয়েছে সাবেক তারকাকে। ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হলে আপনাআপনি কোম্পানিটির সঙ্গেও চুক্তি শেষ হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রত্যাশা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জিতত

1

নিসচা খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক হলেন ফাতেমা-তুজ-জোহরা

2

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

3

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে যে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলা

4

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

5

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্

6

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

7

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

8

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

9

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

10

বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র

11

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

12

১০০ বছরে এই প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে মুদ্রায় ট্রাম্পের

13

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

14

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

15

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার

16

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

17

পরিসংখ্যানে বাংলাদেশের ঐতিহাসিক জয়

18

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

19

পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম

20