Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু


সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একদিনের সফরে তিনি দেশটিতে যাচ্ছেন। সফরকালে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন।

শুক্রবার (৭ আগস্ট) তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সফরের বিষয়টি নিশ্চিত করেন। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলি’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এরদোয়ানের একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শেহবাজ শরিফ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন।

দুরান বলেন, এই সফরকালে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

আঞ্চলিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সামুদ্রিক নিরাপত্তা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব এবং প্রতিরক্ষা সহযোগিতা। যদিও এসব বিষয়ের বিস্তারিত নিয়ে আঙ্কারা এখনো নীরব রয়েছে।

এখন কেন সৌদি সফর?
গত ফেব্রুয়ারিতে এরদোয়ানের রিয়াদ সফরের সময়ও একটি তুর্কি-সৌদি অক্ষ গঠনের অনুরূপ আলোচনা হয়েছিল। তবে সে সময় এ ধরনের জোটকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়নি।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবারের এই সফরের সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোহিত সাগর, বাব এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগর হয়ে নৌচলাচল সুরক্ষিত করার লক্ষ্যে সৌদি আরব একটি বহুজাতিক সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করার এক সপ্তাহ পরেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এই উদ্যোগে ইতোমধ্যে তুরস্ক ও পাকিস্তানসহ ১৪টি দেশ সমর্থন জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিওনার্দো নয় লিওনেল : ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভা

1

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

2

হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

3

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

4

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

5

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন

6

৩৩ দিনে দুই কেজি, ইউরোপে ‘টার্বো চিকেন’ নিষিদ্ধের উদ্যোগ ডেন

7

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

8

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

9

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

10

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

11

পশ্চিম তীরে ‘ব্যাপক অভিযানের’ নির্দেশ নেতানিয়াহুর

12

‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’

13

মাতারবাড়ী নিয়ে সরকারের অবস্থান জনগণকে জানাতে হবে : শফিকুর রহ

14

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প

15

অনলাইন ছাড়াই চলবে গুগলের রোবট ব্রেন

16

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

17

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে ভোজিনিয়ার

18

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

19

ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি

20