Jahirul Hasan
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের ‘বড় সমস্যার’ সমাধান করতে চান মোরসালিন

জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড লাইনে অন্যতম ভরসা শেখ মোরসালিন। ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরু সাফে জাতীয় দলে তার পথচলা শুরু। গত পরশু ঢাকায় শুরু হওয়া সাফে মোরসালিন খেলতে পারেননি। 

আজ জাতীয় দলের অনুশীলনে সাংবাদিকদের মোরসালিন বলেন, ‘আগের সাফ থেকে আমার জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয়েছিল। তারপর থেকে আমরা ট্রফি নিতে পারিনি। সুতরাং আমি মনেপ্রাণে চেয়েছি যে পরবর্তী সাফে যেভাবে হোক ট্রফি নিতে চাই। বিশেষভাবে এটা আমার ইচ্ছা ছিল, এখনও আছে। সুযোগ পেলে আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এবার ট্রফি নিতেই হবে। আমাদের ঘরের মাঠে খেলা, তাই এখন এটাই আমাদের সবার লক্ষ্য।’

মোরসালিন ভুটান ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি বলে জানা গিয়েছিল। এনিয়ে তিনি বলেন, ‘ইনজুরি না, আমার একটু জ্বর ছিল। আলহামদুলিল্লাহ আরও চার-পাঁচ দিন আগে আমি সেরে উঠেছি। তাই আমি এখন একদম শতভাগ ফিট, আশা করছি আমি সুযোগ পেলে ভালো করব ইনশাআল্লাহ।’

আন্তর্জাতিক ম্যাচে গোল করা বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। স্ট্রাইকারের অভাবে ভুটানের বিপক্ষে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন কোচ থমাস ডুলি। মোরসালিন সুযোগ পেলে গোলখরা কাটাতে বদ্ধপরিকর, ‘অবশ্যই, আমি যখন যেখানেই যতটুকু সুযোগ পাই, সবসময় চেষ্টা করি শতভাগ দেওয়ার জন্য। তাই আমি সুযোগ পেলে আমার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করবো।’

পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে। বিশেষ করে প্রবাসী অনেক ভালো মানের ফুটবলার রয়েছে। এ নিয়ে বিচলিত নন বাংলাদেশের ফরোয়ার্ড, ‘আমরাও একমত যে শ্রীলঙ্কার দল আসলেই খুবই ভালো। তো আমরা কোনোভাবেই তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি। আমাদের আত্মবিশ্বাস এখন ভালো। সবাই ভালো একটা অবস্থানে আছে। আমরা আশা করছি জিতব এবং জেতার জন্যই আমরা পরের ম্যাচ খেলব ইনশাআল্লাহ।’

সাফে স্কোয়াড ২৮ জনের। কিন্তু হামজা চৌধুরী ও ফারহান আলী এখনও দলে যোগ দেননি। জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এই দুজনের সম্পর্কে বলেন, ‘ফিফা উইন্ডো শুরু না হওয়ায় তারা আসতে পারেনি। হামজা চৌধুরী ও ফারহান আলী আগামী পরশুদিন ৯ তারিখ ঢাকায় আসবে ইনশাআল্লাহ। এবং আপনারা আগামী ৯ তারিখে প্র্যাকটিসে আসলেই তাদেরকে দেখতে পারবেন।’ তপু বর্মণের ইনজুরি সম্পর্কে ম্যানেজার জানান, বিদেশি ফিটনেস কোচ তার তত্ত্বাবধান করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্স

1

শৈশবের বন্ধুর ক্লাবে যোগ দিলেন কৌতিনিয়ো

2

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ব

3

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

4

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

5

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

6

মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি

7

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

8

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

9

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

10

বিশ্বকাপকে সামনে রেখে সহকারী কোচ নিয়োগ দিল বিসিবি

11

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

12

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

13

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

14

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের ল

15

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

16

ফ্রান্সে সাইবার হামলার কবলে শত শত সুপারমার্কেট

17

বিচ্ছেদ ঘোষণা দিলেন টেনিস তারকা সভিতোলিনা-মনফিলস

18

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহ

19

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

20