Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গাঙ্গুলিকে। ২০২৭ আসরের আগে তিনি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগের দুই মৌসুম দিল্লির প্রধান কোচ ছিলেন হেমাং বাদানি।

২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সহকারী স্টাফ (পরামর্শক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গাঙ্গুলি। বিসিসিআইয়ের সভাপতি পদের মেয়াদ শেষে সাবেক এই ভারতীয় অধিনায়ক পুরুষ-নারী উভয় জাতীয় দলের ডিরেক্টর ছিলেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০—এ প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি।

দিল্লির প্রধান কোচ হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলছেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি আমার হৃদয়ের খুব কাছের এবং বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে উঠেছে।’

গাঙ্গুলি আরও বলেন, ‘মালিকপক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তাই এই দায়িত্বটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এই দলের সঙ্গে কাজ করতে, নতুন মৌসুম শুরু করতে এবং একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তুলতে উন্মুখ হয়ে আছি।’

দিল্লি ক্যাপিটালসকে আইপিএলের প্রথম আইপিএল শিরোপা জয়ের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হবে গাঙ্গুলিকে। আইপিএলের শুরুর দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে মাত্র দুটি দল দিল্লি ও পাঞ্জাব কিংস এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য পায়নি। এর মধ্যে দিল্লি ২০২০ সালে ফাইনালে উঠে শিরোপার সবচেয়ে কাছাকাছি ছিল। পরের বছর তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও ফাইনালে উঠতে ব্যর্থ হয়। ২০২১ সালের সেই মৌসুমের পর থেকে তারা আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি এবং গত বছর অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির তত্ত্বাবধানে ষষ্ঠ স্থান অর্জন করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেল আর্সেনাল

1

নতুন কুঁড়ির উদ্বোধনে প্রধানমন্ত্রী, ‘এই বাংলাদেশ তোমাদেরই গড়

2

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

3

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

4

বেলকুচিতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালবীজ ও ৫০০ চারা রো

5

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

6

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

7

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

8

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

9

বিসিবিকে নিষিদ্ধ করার সতর্কবার্তা দিয়েছিল আইসিসি, দাবি আসিফ

10

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

11

ষড়যন্ত্রে দাঁতভাঙা জবাব দিতে চাই : প্রধানমন্ত্রী

12

ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করল ইসি

13

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

14

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

15

মেডিকেল টেস্টের জন্য ঢামেকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

16

যৌন নিপীড়ন মামলা : রায় বাতিল করতে ফের সুপ্রিম কোর্টে আপিল ট্

17

কাতারের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের বিকল্প হতে চায় তুরস্ক?

18

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

19

জাপানে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৮

20