Jahirul Hasan
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

ইরানের সঙ্গে চলা উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে যৌথভাবে সামরিক মহড়া শুরু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। ক্ষমতাধর দুই দেশের মধ্যেকার সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। তাদের মতে, এই মহড়া কোরিয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

পিয়ংইয়ংয়ের ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ (কেসিএনএ)-র তথ্য অনুযায়ী, শুক্রবার(১৪ আগস্ট) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা একটি পারমাণবিক জোটে পরিণত হচ্ছে। এই নতুন মাত্রার হুমকির জবাবে উত্তর কোরিয়াও নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে।

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত সামরিক মহড়াকে উত্তেজনা বৃদ্ধিকারী উস্কানি হিসেবে অভিহিত করে পিয়ংইয়ং নিয়মিতভাবেই এর নিন্দা জানিয়ে আসছে।‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়াটি ১৭ আগস্ট শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত চলবে। উত্তর কোরিয়ার ক্রমবিকাশমান সামরিক সক্ষমতার সঙ্গে খাপ খাইয়ে নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই মহড়ায় ড্রোন, জিপিএস ব্যবস্থায় বিঘ্ন ঘটানো এবং সাইবার হামলার মতো বিষয়গুলো মোকাবিলার অনুশীলন অন্তর্ভুক্ত করবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে আসন্ন মহড়াটি গত পাঁচ বছরের মহড়াগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা এবং আধুনিক যুদ্ধের নতুন সব দিক বিবেচনায় নিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা অর্জনের লক্ষ্যেই এটি আয়োজন করা হয়েছে। কেসিএনএ-র প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, নতুন মাত্রার হুমকির জবাবে নতুন মাত্রার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অবিচল নীতি।

রাশিয়া-ইউক্রেন সংঘাত থেকে প্রাপ্ত শিক্ষা

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার জন্য উত্তর কোরিয়া আনুমানিক ১২ হাজার থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছিল। ধারণা করা হচ্ছে, দেশটি এখন আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মানুষ প্রাণ হারালেও এই চুক্তির ফলে উত্তর কোরিয়া যুদ্ধক্ষেত্রের মূল্যবান অভিজ্ঞতার পাশাপাশি অস্ত্র, জ্বালানি ও সরাসরি আর্থিক সহায়তা লাভ করেছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর কমান্ডের মুখপাত্র কর্নেল রায়ান ডোনাল্ড বলেছেন, ইউরোপের যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ফলে কোরিয় উপদ্বীপে তার বাহিনীর সদস্যদের সম্ভাব্য হুমকির ধরন বদলে গেছে। তিনি সাংবাদিকদের বলেন, সেখানে অর্জিত শিক্ষা তারা উত্তর কোরিয়ায় ফিরিয়ে এনেছে। আমাদের প্রশিক্ষণে সেই হুমকির বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই সামরিক মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি দিন দিন আরও গুরুতর হয়ে উঠছে।

উত্তর কোরিয়া আরও বলেছে, তারা তাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করবে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা কমিয়ে আনা এবং বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছে। এর আগে বুধবার আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্র ছয় দিনের মাথায় উত্তর কোরিয়া কোরিয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনার পাশাপাশি দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের ২৮ হাজার ৫০০ সদস্যের বাহিনীর সেনারা অংশ নেবেন।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল লাইফের ট্রিপল এ রেটিং: দাবি পরিশোধে শতভাগ নিশ্চয়তার

1

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

2

মিয়ানমারের শরণার্থীদের পরিচয়পত্র, কর্মসংস্থানের ব্যবস্থা করছ

3

অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

4

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

5

দেশে আসেন দেখা হবে রাজপথে

6

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

7

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

8

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

9

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

10

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

11

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

12

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

13

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

14

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

15

পাকিস্তানে বিক্ষোভের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

16

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

17

হরমুজ থেকে যেভাবে বছরে ১৪ হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান!

18

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

19

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

20