Jahirul Hasan
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোচের পদ হারিয়ে আশরাফুল বললেন, ‘অবিচার করা হয়নি’

হুট করেই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গতকাল আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।

দায়িত্ব হারানোর পর আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল বলেন, ‘গতকালই জানলাম। মাগরিবের পর শুনলাম জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে ব্রিশাম দেওয়া হয়েছে। পরের ৩ মাস যখন কোনো অ্যাসাইনমেন্ট থাকবে, তখন জানানো হবে।’

পদ হারালেও তার সঙ্গে কোনো অবিচার হয়নি বলে জানিয়েছেন আশরাফুল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হয়নি। বিসিবি নিয়ম অনুযায়ী আমাকে সরিয়ে দিয়েছে। প্রয়োজন হলে বিসিবি আমাকে ভিন্ন জায়গায় কাজে লাগাবে।’

আমরা যারা কোচ হিসেবে থাকি, তাদের চুক্তিটা এভাবেই হয় যে, ক্রিকেট বোর্ড চাইলে আমাদের অন্য কোথাও কাজ করাতে পারবেন। এটা তাদের এখতিয়ারভুক্ত।’

আশরাফুল নিজের দায়িত্ব নিয়ে বলেন, ‘আমি ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করি। আমি কিন্তু তখনই বলেছিলাম, আমাদের টেস্ট দলটা কিন্তু সবচেয়ে গোছানো এবং অভিজ্ঞ। ফলও যদি দেখেন, আমি ঢোকার পরে, আলহামদুলিল্লাহ ৮ টেস্টে ৫ জয়। সেই সঙ্গে একটি ড্র। ব্যাটারদের গড়ও ৫০-৫২ কিংবা ৪৫’র মতো। ব্যাটাররা সবাই ভালো করছেন। ৮ টেস্টে ৯ সেঞ্চুরি, ২২-২৩ ফিফটি। আর ১০০ রানের জুটি প্রায়ই হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

1

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

2

উপাচার্যদের সংলাপে অংশ নিলেন বেরোবির উপাচার্য

3

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

4

ইউক্রেনে ৫ লাখেরও বেশি রুশ সেনা নিহত: যুক্তরাজ্য

5

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এল

6

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

7

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

8

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

9

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

10

যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

11

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

12

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

13

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

14

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

15

সৌদিতে সাগরে বিকল নৌকা থেকে ২ বাংলাদেশি উদ্ধার

16

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

17

ব্যালন ডি’অরের দৌড়ে নেইমার তার ‘বিশ্বসেরা খেলোয়াড়কে’ সমর্থন

18

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

19

পর্দা উঠছে এশিয়ান গেমসের, প্রস্তুত জাপান

20