Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি ব্যবস্থা নিতে পারেন মেসি

বাবা হোর্হে মেসির শেষকৃত্যেও গোপনীয়তা রক্ষা করতে পারেননি লিওনেল মেসি ও তাঁর পরিবার। রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে আয়োজিত শেষকৃত্যের ছবি ধারণ করতে ড্রোন ওড়ানোর অভিযোগ উঠেছে কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা।

রবিবার দুপুরে রোজারিওর পেরেস এলাকার রুট ৩৩-এর পাশে অবস্থিত বেসরকারি এল প্রাদো কবরস্থানে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। দুই দিন আগে ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা।

হোর্হে মেসির শেষবিদায় ছিল সম্পূর্ণ পারিবারিক আয়োজন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও পৌঁছান মেসি। সেখানে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিবারের ব্যক্তিগত মুহূর্তের নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার দুপুর থেকেই কবরস্থানের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। শুধু অনুমোদিত যানবাহনকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।

তবে এই নিরাপত্তাব্যবস্থার মধ্যেই কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ানোর অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, বুয়েনস এইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে ড্রোন ব্যবহার করে শেষকৃত্যের ছবি ধারণের চেষ্টা করা হয়।

শোকাহত পরিবারের ওপর থেকে ছবি ধারণের এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে সাংবাদিকতার নৈতিক সীমা লঙ্ঘন এবং পরিবারের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ হিসেবে দেখেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে পুলিশ কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে। শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল ছিল।

এ ঘটনার পর মেসির আইনি দল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ব্যক্তিগত শোকের সময় পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

এর আগে মেসি পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির শেষকৃত্য কোনো উন্মুক্ত অনুষ্ঠান হবে না। পরিবারের ইচ্ছা ছিল ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তাঁকে শেষবিদায় জানানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

1

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট

2

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্

3

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

4

দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১০ হাজার কোটি ডলারে নিতে চায় রাশিয়া-ভা

5

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

6

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

7

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

8

চিন্তায় গাফিলতি এলে জুলাই জাদুঘর থেকে ঠিকানা খুঁজে নতুন যাত

9

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাই

10

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

11

রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীকে ‎সাজা, ১৮ জ

12

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

13

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

14

রাশিয়ার স্যাটেলাইট তথ্যেই ‘নিখুঁত’ হয়েছে ইরান: সিএনএন

15

পার্লামেন্টে উত্তেজনা, প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন সংসদ

16

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

17

সুখবর পেল আর্সেনাল

18

৫ ম্যাচে ৮ গোল, ব্যালন ডি’অর তালিকায় না থাকা নিয়ে যা বললেন র

19

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

20