Jahirul Hasan
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার হুমকির মধ্যে ইরানে কঠোর হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা

যুক্তরাষ্ট্রের নতুন করে বড় ধরনের সামরিক হামলার হুমকির মধ্যে ইরানে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা আরও কঠোর করছে দেশটির কর্তৃপক্ষ।
সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি জনসমাগমস্থল, তরুণদের আড্ডা ও সামাজিক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

একই সঙ্গে ইরানের আদর্শ ও শাসনব্যবস্থার প্রতি অনড় অবস্থান দেখাতে রাজপথে সরকারপন্থীদের তৎপরতাও বাড়ানো হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আট মাসের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের নতুন করে আরও ব্যাপক হামলার আশঙ্কার মধ্যে তেহরান এমন বার্তা দিতে চাইছে যে, কোনও চাপের মুখেই তারা ইরানের মূলনীতি থেকে সরে আসবে না।

কাতার বিশ্ববিদ্যালয়ের গালফ স্টাডিজ সেন্টারের পরিচালক মাহজুব জুয়েরি বলেন, উত্তেজনার মধ্যেও সরকারপন্থীদের প্রকাশ্যে সংগঠিত করতে সক্ষম হয়েছে ইরানি কর্তৃপক্ষ। তাদের মধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

সরকারবিরোধী অবস্থানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গত রবিবার জানুয়ারির বিক্ষোভে গ্রেফতার তিন তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের বিচার বিভাগ। 

তাদের বিরুদ্ধে সরকারি স্থাপনায় হামলা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছিল। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, রাজনৈতিক মামলায় নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তি ও যথাযথ বিচারপ্রক্রিয়া লঙ্ঘনের ঘটনা রয়েছে।

নরওয়েভিত্তিক হেঙ্গাও মানবাধিকার সংস্থার হিসাবে, চলতি বছর ইরানে অন্তত ৭৯ জন রাজনৈতিক ও ধর্মীয় বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জন জানুয়ারির বিক্ষোভে গ্রেফতার হয়েছিলেন।

এদিকে গত ৩০ অক্টোবর তেহরানের ইরানশাহর সড়কে হ্যালোইন উদযাপনে অংশ নেওয়া কয়েক শ’ তরুণ-তরুণীর জমায়েত ছত্রভঙ্গ করে নিরাপত্তাকর্মীরা। এ সময় কয়েকটি ক্যাফে বন্ধ করে দেওয়া হয় এবং মারধর ও আটকের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। পরে একই এলাকায় সরকারপন্থীদের জন্য স্টল ও সমাবেশের আয়োজন করা হয়।

নারীদের পোশাকবিধি নিয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে কর্তৃপক্ষ। ২০২২-২৩ সালের মাহসা আমিনিকে ঘিরে আন্দোলনের পর তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করলেও সরকার আবারও এ বিষয়ে নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার অবনতিতে তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে অনেক ইরানি এখন সরকারবিরোধী প্রতিবাদকে বিদেশি শক্তির পক্ষ নেওয়া হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কাও করছেন। যুদ্ধের অবসানে সমঝোতা হবে, নাকি সংঘাত আরও বাড়বে- তার ওপরই ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অনেকাংশে নির্ভর করছে। 

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

1

যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্

2

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

3

শনিবার খুলনা বিভাগে ১১–দলীয় ঐক্যের লংমার্চ, অংশ নেবে ১৯ জেলা

4

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

5

দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে অভিযানের হুমকি ন

6

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

7

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

8

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

9

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

10

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ক্ষোভ ধর্মমন্ত্রীর

11

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : আইসিটি

12

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

13

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

14

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

15

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

16

বৃহস্পতিবার শুরু হচ্ছে নতুন কুড়ির দ্বিতীয় আসর

17

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

18

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতির সাক্ষ

19

বগুড়ায় এনসিপিতে যোগ দিলেন শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী

20