Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের বৈদিক নবীন বরণ

বেরোবি প্রতিনিধি:

সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর আয়োজনে সনাতন শিক্ষার্থীদের বৈদিক নবীন বরণ—১৪৩৩ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নবীন সনাতন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক সম্প্রীতি এবং সনাতন ঐতিহ্যের সঙ্গে নতুন শিক্ষার্থীদের পরিচিত করার নানা আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সনাতন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি কাকলী রায় বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের নিজস্ব ধর্মীয় সংস্কার, ঐতিহ্য ও মূল্যবোধকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি আমরা বিশ্বাস করি, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি অন্য সব ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সংগঠনের সাধারণ সম্পাদক শুভ কর্মকার বলেন, “আমরা সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। জুনিয়রদের ধর্মীয় জ্ঞান অর্জন, ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা এবং ধর্ম পালনের ক্ষেত্রে সনাতন বিদ্যার্থী সংসদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সবসময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে চাই।”

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য, ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চা জোরদার করার পাশাপাশি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সুন্দর ও ইতিবাচকভাবে এগিয়ে যেতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত উয়েফার

1

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

2

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

3

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

4

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

5

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

6

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

7

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

8

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

9

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

10

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

11

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

12

ইউক্রেনের পাশে দাঁড়াল নরওয়ে, ৯.২ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা

13

হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে তেল-গ্যাস মজুতের পরিকল্পনায় এ

14

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

15

ফেডের সুদের হার ১ শতাংশের নিচে নামানোর দাবি ট্রাম্পের

16

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

17

ইরানে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: কুশনার

18

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

19

তবুও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ, সম্পদের পরিমাণ কত?

20