Jahirul Hasan
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্সিলের

সৌদি আরবের রিয়াদ ও খামিস মুশাইত শহর লক্ষ্য করে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, এই ঝুঁকিপূর্ণ উত্তেজনা সৌদি আরবের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং বেসামরিক মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎক্ষণিক হুমকি।

তিনি সৌদি আরবের প্রতি জিসিসির সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশটির নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন।

আলবুদাইভি আন্তর্জাতিক সম্প্রদায়কে হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার এবং তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

1

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

2

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

3

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি

4

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

5

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

6

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশে

7

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

8

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

9

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবেশীদের ইরানের ‘সতর্ক’ থাকার আহ

10

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

11

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

12

পুতিন-শির হাত ধরা ছবি শেয়ার করলেন মোদি

13

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

14

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

15

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

16

বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট

17

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

18

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

19

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

20