Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতির পাতায় ডুব দিলেন কাবিলা

শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ নয় বছরের এই যাত্রায় ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে গেছে অসংখ্য স্মৃতি। দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রগুলোর একটি কাবিলা। এই চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশও দীর্ঘ পথচলার শেষ মুহূর্তে আবেগাপ্লুত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুরুর দিনগুলোর স্মৃতি ও নিজের বেড়ে ওঠার গল্প তুলে ধরেছেন তিনি।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের বড় একটি সময় জড়িয়ে আছে বলে জানিয়েছেন পলাশ। তার লেখায় উঠে এসেছে চেনা রাস্তা, গাছতলা, বিকেলের আড্ডা আর সহকর্মীদের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত।

পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’

দীর্ঘ সময়ে ধারাবাহিকটির পাশাপাশি নিজের জীবনেও এসেছে নানা পরিবর্তন। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে পলাশ লিখেছেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি। আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’

এত বছরের স্মৃতি কীভাবে ধরে রাখবেন, সেই অনুভূতিও প্রকাশ করেছেন অভিনেতা। তার কথায়, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

পোস্টের শেষাংশে চেনা রাস্তা ও গাছতলার স্মৃতি তুলে ধরে পলাশ লিখেছেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’

দীর্ঘদিনের একটি কাজ শেষ হলেও তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি যে সহজে মুছে যাওয়ার নয়, পলাশের আবেগঘন লেখায় উঠে এসেছে সেই অনুভূতিই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা সভাপতির দিন কি শেষ, উয়েফা কি বিশ্বকাপ বয়কট করবে?

1

গভীর রাতে রাজপথে হুমা কুরেশি, সঙ্গে সাকিব সালিম

2

গ্রাহকের পাওনা হাজার কোটি টাকা, ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে ৩ ধ

3

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

4

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

5

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

6

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

7

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ

8

বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হুইপ

9

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

10

চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন জামাল?

11

নিবন্ধনের আওতায় আসছে রাস্তার পাশের অস্থায়ী খাবারের দোকান

12

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

13

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

14

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

15

রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট

16

বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

17

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার রায় পেছাল, নতুন তারিখ ব

18

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

19

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

20