Jahirul Hasan
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘সহজে সারবে না’ মুসিয়ালার রোগ, জার্মান তারকার ভবিষ্যৎ অনিশ্চিত

বেশ কয়েকবারই ম্যাচ চলাকালে মাঠে ঢলে পড়েছিলেন জার্মান তারকা জামাল মুসিয়ালা। এরপর তার স্নায়বিক সমস্যার কথা সামনে আসে। বায়ার্ন মিউনিখের এই অ্যাটাকিং মিডফিল্ডার সহজে পুরোপুরি সেই রোগ কাটিয়ে উঠতে পারবেন না বলে জানিয়েছেন ক্লাবের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস। এমনকি মুসিয়ালার ছন্দে ফেরা এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জার্মান গণমাধ্যম বিআর২৪-কে মুসিয়ালার শারীরিক অবস্থা নিয়ে হোয়েনেস জানিয়েছেন, ‘আমরা তাকে নিয়ে একটি দ্বিধার মধ্যে আছি। তার এমন একটি অসুস্থতা হয়েছে, যা সহজে নিরাময় করা যায় না। তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সে কখনও আগের পারফরম্যান্সের পর্যায়ে ফিরতে পারবে কি না, তা আমরা জানি না।’

মুসিয়ালার রোগটি ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা কার্যকরী স্নায়বিক ব্যাধি। এর সঙ্গে রয়েছে অল্প সময়ের জন্য চেতনা হারানোর সমস্যা এবং ক্ষণস্থায়ী অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা। গত আগস্টে আরবি লাইপজিগ ও তিন দিনের ব্যবধানে হেইডেনহাইমের বিপক্ষে ম্যাচে দু’বার অজ্ঞান হয়ে পড়ার পর তার অসুস্থতার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর চিকিৎসা এবং ওষুধের মাত্রা সমন্বয়ের ফলে টানা আট সপ্তাহের বেশি সময় কোনো সমস্যা ছাড়াই কাটিয়েছেন তিনি।

ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থা নিয়ে সমর্থকদের আশ্বস্তও করেছিলেন মুসিয়ালা। তিনি লিখেছিলেন, ‘প্রথম দেখায় বিষয়গুলো উদ্বেগজনক মনে হতে পারে, কিন্তু এখন এগুলো আমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। আমি সম্ভাব্য সেরা চিকিৎসা পাচ্ছি এবং নিজের অবস্থা নিয়ে খুব আশাবাদী। বায়ার্ন এবং আমার কাছের মানুষরা সব সময় আমার পাশে আছে, এই যাত্রায় আমাকে সমর্থন দিচ্ছে।’

স্নায়বিক সমস্যার পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোটেও ভুগছেন মুসিয়ালা। যে কারণে তিনি এখন মাঠে ফিরতে পারছেন না। এর ওপর চিকিৎসার জন্য নেওয়া ওষুধ সাময়িকভাবে তার গতি ও ক্ষিপ্রতায় প্রভাব ফেলতে পারে। একজন আক্রমণাত্মক ফুটবলারের জন্য গতি ও দ্রুত দিক পরিবর্তনের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত অনিশ্চয়তার মধ্যেও মুসিয়ালার পাশে থাকার বিষয়ে বায়ার্নের অবস্থান পরিষ্কার করেছেন হোয়েনেস।

বায়ার্নের এই কর্মকর্তা বলেন, ‘একবার ভাবুন তো, এখন যদি বায়ার্ন তার চুক্তি নিয়ে প্রশ্ন তোলে এবং বলে, “সে এখন যা করতে পারছে, তা চুক্তিতে উল্লেখ করা সামর্থ্যের সঙ্গে মেলে না।”’ অর্থাৎ, মুসিয়ালার সুস্থতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাভারিয়ান ক্লাবটি। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।

২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ভিনসেন্ট কোম্পানির অধীনে বায়ার্নের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২০ সালের জুনে পেশাদার ফুটবলে অভিষেকের পর ক্লাবটির হয়ে ২৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৭১টি। জার্মান জাতীয় দলেও আলো ছড়ান মুসিয়ালা। ৪৬ ম্যাচে করেন ১০ গোল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক

1

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

2

সৌদি উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

3

শরীয়তপুর সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

4

আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

5

গুলি করার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

6

তুরস্কের কোচ হলেন সেরগেন ইয়ালচিন

7

প্রধানমন্ত্রীর হাত ধরেই আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : রিজভী

8

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

9

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

10

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

11

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

12

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

13

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

14

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

15

হাসপাতালে হাজারো আহতের ভিড়, সংকটে চিকিৎসা সেবা

16

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

17

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

18

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

19

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

20