ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পূর্ব হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
আইআরজিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাদের অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ওই ড্রোনটি সনাক্ত ও ধ্বংস করা হয়। এটি এই অঞ্চলে ভূপাতিত হওয়া মার্কিন বাহিনীর ১৪তম এমকিউ-১ ড্রোন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ড্রোনটির আকাশসীমা লঙ্ঘন ও গতিবিধি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
হরমুজ প্রণালির সার্বিক নিরাপত্তা রক্ষায় নিজস্ব আধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত এবং ভবিষ্যতেও আকাশসীমার যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করা হবে বলে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
সূত্র: মেহের নিউজ