Jahirul Hasan
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কথা রাখেননি স্যার ফার্গুসন, প্রতিশোধ নিতেই সিটিতে যান তেভেজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পেছনের কারণ এতদিন পর জানালেন কার্লোস তেভেজ। আর্জেন্টাইন এই সাবেক স্ট্রাইকারের দাবি, ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে স্থায়ীভাবে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। এতে ভীষণ কষ্ট পেয়েছিলেন তিনি। সেই অভিমান থেকেই ২০০৯ সালে সিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তেভেজ।

ওল্ড ট্রাফোর্ডে দুই বছরের ধারে খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন তেভেজ। তবে ধারের মেয়াদ শেষ হওয়ার পর তাকে স্থায়ীভাবে দলে রাখতে প্রয়োজনীয় অর্থ খরচ করেনি ইউনাইটেড। শেষ পর্যন্ত ২০০৯ সালে সিটিতে যোগ দেন তিনি। পরে সিটির হয়ে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগ জেতেন এই আর্জেন্টাইন।

‘রিও ফার্দিনান্দ প্রেজেন্টস’অনুষ্ঠানে নিজের সেই দলবদল নিয়ে কথা বলেছেন তেভেজ। তিনি জানান, ধারে খেলার চুক্তির সময়ই তাকে স্থায়ীভাবে দলে রাখার আশ্বাস দিয়েছিলেন ফার্গুসন।

তেভেজ বলেন, ‘দুই বছরের ধারের চুক্তির আগে তারা আমার সঙ্গে কথা বলেছিল। বলেছিল, আমি ভালো খেললে এক বছর পর চুক্তির অর্থ পরিশোধ করবে। ফার্গুসন আমাকে বলেছিলেন, কার্লোস, এবার আমি তোমার চুক্তির অর্থ পরিশোধ করব, তুমি ম্যানচেস্টারেই থাকবে।’

কিন্তু সময় গড়ালেও স্থায়ী চুক্তির বিষয়ে অগ্রগতি হয়নি। তেভেজের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়ার পরও ছয় মাসের মধ্যে ফার্গুসন কথা রাখেননি। উল্টো তাকে বেঞ্চে বসিয়ে রাখা শুরু হয়। তার ধারণা, দলবদলের বাজারে নিজের মূল্য কমানোর জন্যই তাকে ধীরে ধীরে একাদশের বাইরে রাখা হচ্ছিল।

তেভেজ বলেন, ‘আমার মনে হয়, কথা বলার দিন থেকে ফার্গুসনের হাতে নিজের কথা রাখার জন্য ছয় মাস সময় ছিল। কিন্তু তিনি তা করেননি। বরং আমাকে বেঞ্চে বসাতে শুরু করেন।’

শেষ পর্যন্ত সিটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের পেছনে প্রতিশোধের মনোভাব কাজ করেছিল বলে স্বীকার করেছেন তেভেজ। তার ভাষায়, ‘ইউনাইটেডে আমার দারুণ সময় কেটেছে। কিন্তু আমার কাছে অন্য দল সিটি ছিল প্রতিশোধ নেওয়ার মতো। আমি যা দিয়েছিলাম, তার প্রতিদান পাইনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

1

সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

2

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

4

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

5

সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে হত্যার হুমকি, তদন্তে পুলিশ

6

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

7

হুথির হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ সৌদির, জানাল বিমান ধ

8

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

9

পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে ১০ শয্যার হাসপাতালে উন্নীত করা

10

ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

11

এল ক্লাসিকোর আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল

12

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

13

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

14

দেশের ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না : রুমি

15

ভারতে স্টারলিংক প্রবেশে বাধার অভিযোগ, মাস্কের পাশে দাঁড়ালেন

16

ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

17

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

18

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

19

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

20