Jahirul Hasan
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুনদের দিকে তাকিয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিসংখ্যান মোটেও সুখকর নয়। তবে অনেকটা হুট করে দেশটির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে পেয়েছেন ৭ জয়, ৮ হার ও ৩টিতে ড্র। নিজে খেলা চালিয়ে গেলেও পরের প্রজন্মের হাতে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছেন ধনাঞ্জয়া।

লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটিকে দেওয়া চিঠিতে অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘এটা আমার একান্ত মতামত যে, দলের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে হস্তান্তর করা উচিত।’ অধিনায়কত্ব ছাড়লেও, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ধনাঞ্জয়া।

দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালে ডি সিলভা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আফগানিস্তান (হোম), বাংলাদেশ (হোম ও অ্যাওয়ে) এবং নিউজিল্যান্ডের (হোম) বিপক্ষে সিরিজ জিতেছে  শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া নিজেও তখন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

অধিনায়ক হিসেবে নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয় এনে দেন ধনাঞ্জয়া। অধিনায়ক থাকাকালে তিনি আরও দুটি সেঞ্চুরি করেন এবং ব্যাটিংয়ে তার গড় ছিল ৩৬.৪৫।

এদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে।’ যদিও এখনও লঙ্কান টেস্ট দলের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

1

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

2

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

3

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

4

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার

5

বরগুনায় মহিলা মাদ্রাসায় লাইব্রেরি সহ টাকার বরাদ্দ দিলো এনজি

6

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

7

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

8

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ই-রিকশা, চলবে আট জোনে

9

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

10

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

11

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

12

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

13

বিশ্ব বাঘ দিবস আজ

14

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

15

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্র

16

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

17

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

18

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

19

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

20