Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক


উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের এবারের আসর কেবল মাঠের ফুটবল দিয়ে নয়, টিভি পর্দায় দর্শকের রেকর্ডেও ইতিহাস সৃষ্টি করেছে। গত রবিবার নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের রোমাঞ্চকর লড়াইটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬৩ মিলিয়ন মানুষ সরাসরি টিভিতে বা অনলাইনে উপভোগ করেছেন।

দীর্ঘ কয়েক দশক ধরে ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করার যে চেষ্টা চলছে, এই অভূতপূর্ব দর্শকপ্রিয়তা তারই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়। নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে।

অন্যদিকে, স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারে ম্যাচটি দেখেছেন ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন।

বিশ্বকাপের এই আসরে কেবল ফাইনালই নয়, নকআউট পর্বের বেশ কয়েকটি ম্যাচ আমেরিকার প্রচলিত জনপ্রিয় খেলাগুলোর ফাইনাল ম্যাচকে দর্শকপ্রিয়তায় পেছনে ফেলেছে। ইংল্যান্ড বনাম মেক্সিকো মধ্যকার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি উপভোগ করেন প্রায় ৪৫ মিলিয়ন মানুষ।

এদিকে এমএলবি ওয়ার্ল্ড সিরিজের (গেম ৭) দর্শক সংখ্যা ২৭ মিলিয়ন এবং এনবিএ ফাইনালসের (গেম ৫) দর্শক। এসবের তুলনায় ফুটবল বেশি লোকই দেখেছে।

যদিও মার্কিন সুপার বোলের (১২৬ মিলিয়ন) থেকে এই সংখ্যাটি এখনও পেছনে, তবুও বাস্কেটবল, বেসবল ও আমেরিকান ফুটবলের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর মাঝে সাধারণ ফুটবলের এই উত্থানকে ক্রীড়া বিশ্লেষকরা এক বিশাল পরিবর্তন হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

1

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

2

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

3

আবারও খাবার ট্রাকে লুকাতে হতে পারে: ট্রাম্পকে ইরানি এমপির কট

4

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

5

পিএসএলে বড় ধরনের পরিবর্তনের আভাস

6

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

7

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

8

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

9

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হ

10

নেপালের আকাশে ভয় পেলেন অপু বিশ্বাস!

11

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

12

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

13

হলিউডে পা রাখছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!

14

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

15

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

16

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

17

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

18

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

19

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

20